‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু-ভেড়া,গৃহনির্মাণ সামগ্রী বিতরন

 দিনাজপুরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর এবং ভ‍্যাটেরিনারি হাসপাতাল সদর এর আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরূ,ভেড়া ও গৃহনির্মান সামগ্রী বিতরন অনুষ্ঠানে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, পিছিয়ে পড়া নৃ-গোষ্ঠীর জীবনমান ও আর্থ সামাজিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এর ফলে দেশের আমিষ চাহিদা পূরণে প্রাণিসম্পদ অর্থনৈতিকভাবে অনগ্রসর এই সম্প্রদায়ের পারিবারিক খাদ্য ও পুষ্টি নিরাপত্তার উন্নয়ন এবং মাথাপিছু প্রানিজ আমিষ গ্রহন উন্নীত হবে। নির্বাচিত সুফলভোগী হিসেবে নারীদের গুরুত্ব দেওয়ার ফলে নারীর আত্ম- কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দারিদ্র হ্রাসে সহায়ক ভূমিকা পালন করবে।
১৭ জুন শনিবার দিনাজপুর সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতাল সদর দিনাজপুরের আয়োজনের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গরু ও ভেড়া এবং তাদের পালন করতে টিন সেট ঘর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ মহোদয়ের একান্ত উপ-সচিব মোরারজি দেশাই বর্মণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আলতাফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা ভ্যাটেনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোৎস্না, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনামুল্লাহ জেমি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা ভ্যাটেনারী সার্জন ডাঃ মোঃ সারোয়ার হাসান। প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দুইশত পরিবারের মাঝে ২টি করে ভেড়া মোট ৪০০টি এবং ৭৩টি পরিবারের মাঝে ১টি করে গরু ও গরু ও ভেড়া পালনের জন্য টিন সেট ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করেন।

Tag
আরও খবর