প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

পদ্মা ব্যাংক-নগদের মধ্যে চুক্তি, যুক্ত হলো নতুন সেবা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 03:06:36 pm

পদ্মা ব্যাংক ও ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মধ্যে চুক্তির আলোকে নতুন সেবা যুক্ত হয়েছে। এখন থেকে পদ্মা ব্যাংকের গ্রাহকেরা যেকোনো সময়ে নগদ ওয়ালেট থেকে লোন ও ডিপিএস-এ নিমিষেই টাকা পাঠাতে পারবেন। নিম্নতম চার্জের বিনিময়ে, পদ্মা ব্যাংকের গ্রাহকরা সহজেই নিরাপদে লেনদেনের সুবিধা উপভোগ করতে পারবেন।


সম্প্রতি পদ্মা ব্যাংকের গুলশান অফিসে উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেজ অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং নগদের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুত্তিতে সই করে এ সেবার উদ্বোধন করেন।


এ সময় পদ্মা ব্যাংকের পক্ষে ইভিপি ও সিওও সৈয়দ তৌহিদ হোসেন, ইভিপি ও হেড অব এসএমই মো. রিয়াজুল ইসলাম, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন খান, হেড অব চ্যানেলস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মুহাম্মদ জাকারিয়া করিম, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন্স হেড সায়ন্তনী ত্বিষা এবং নগদের পক্ষে ডিজিএম বিজনেস সেলস মো. বায়েজীদ, মো. মেহেদিসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সরকারি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৬০টি শাখা, উপ-শাখা এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। পদ্মা ব্যাংকের সব শাখা থেকে রেমিটেন্স সেবা দেওয়া হয়।