‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন পীরগাছায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট কৃষকের অভিযোগে হাটে আইনমন্ত্রী, নিজেই দাঁড়িয়ে দেখলেন পাটের ওজন সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান বেনাপোল ইমিগ্রেশন প্রদর্শন করলেন এসবি প্রধান চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার

ট্রোলে পালটা জবাব দিলেন শাহরুখ

‘জাওয়ান’ নিয়ে ব্যস্ত কিং খান। ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা টুইটারে অপেক্ষায় থাকেন। কারণ যে কোনো সময় কিছুক্ষণের জন্য হাজির হন কিং খান, প্রশ্নের জবাব দেন। টুইটারে তার জবাব পাওয়ার আশায় মুখিয়ে থাকেন কেউ কেউ।সোমবার ছিল সেই মাহেন্দ্রক্ষণ। আড্ডা বসালেন টুইটারে। মাত্র ১৫ মিনিটের জন্যই এলেন এসআরকে। কারণ জাওয়ান আর ডাঙ্কির কাজ চলছে পুরোদমে।

টুইটারে এক অনুরাগী শাহরুখ খানকে প্রশ্ন করেন, আপনি যে খ্যাতি পেয়েছেন তেমন কেউ কখনো পায়নি, কেমন লাগে আপনার। জবাবে কিং খান লিখলেন, কেউ কখনো কিন্তু এর পেছনে থাকা কঠিন পরিশ্রমটা দেখল না। এটা আমি সবচেয়ে বেশি উপভোগ করি।

এসআরকেতে কিন্তু ট্রোলারদেরও ট্রোল করেন তিনি। এবার যেমন একজন লিখলেন- আপনার কাছে ১৫ মিনিটই কেন থাকে? ভাবিজি আপনাকে দিয়ে ঘরের কাজ করায় বুঝি? জবাবে শাহরুখ লিখলেন- বেটা তুমি বলেছো, আমি শুনে নিয়েছি। যাও এবার গিয়ে ঘর পরিষ্কার কর।

হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ‘জওয়ান’। প্রকাশ্যে এসেছে ছবির টিজার পোস্টার। ছবিতে ডবল রোলে থাকছেন শাহরুখ খান। বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে ষাট ছুঁইছুঁই নায়ককে।

২ জুন ‘জওয়ান’ মুক্তি পাওয়ার কথা ছিল। তা পিছিয়ে ৭ সেপ্টেম্বর করা হয়েছে। দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় এ ছবিতে কিং খানের সঙ্গে রয়েছেন নয়নতারা। অ্যাকশন হিরো বাদশাকে দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।

আরও খবর