বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ

গরমে তালের শাঁস বিক্রি করে লাভের মুখ দেখেছেন সিদ্দিক মিয়া



ময়মনসিংহের নান্দাইলের বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামোর মো. সিদ্দিক মিয়া (৩০)।সিজনের শুরু থেকেই তালের শাঁস বিক্রি করছেন। তালের শাঁসের কদর থাকায় তিনি তা বিক্রি করে লাভবান হয়েছেন।তার মুখে আনন্দের হাঁসি।


গৃহস্থের কাছ থেকে ৮ হাজার টাকার তালের শাঁস কিনে এখন পর্যন্ত ১৪ হাজার টাকা বিক্রি করেছেন তিনি। 


অসহনীয় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। আর এই গরমে তালের শাঁস বিক্রির ধুম পড়েছে। প্রতিদিন বিভিন্ন হাট-বাজার, জনাকীর্ণ স্থান, বিদ্যালয় এবং রাস্তার মোড়ে বসে তালের শাঁস বিক্রি করেন সিদ্দিক মিয়া।


সরেজমিন সকালে উপজেলার স্থানীয় বীরকামট খালী দক্ষিণ বাজারে গিয়ে দেখা যায় মো. সিদ্দিক মিয়া তালের শাঁস বিক্রি করছেন।তার চারপাশে তালের শাঁস কিনার জন্য ভীড় করছেন ক্রেতারা। তিনি একা তালের শাঁস কেটে কুলোতে পারছেননা। সকাল থেকে রাত অবধি চলে তার এই বেঁচাকেনা।


গরম থাকায় তালের শাঁসের কদর বেড়েছে। ক্লান্ত মানুষ তালের শাঁসে প্রশান্তি খুঁজছেন। দাম কিছুটা বেশি হলেও সে দিকে তাকাচ্ছেন না ক্লান্ত ও পরিশ্রমী মানুষগুলো। গ্রাম ও শহরের বেশির ভাগ শ্রমজীবী মানুষের কাছে তালের শাঁসের কদর বেশি। মানুষ শরীরে পুষ্টির চাহিদা মেটাতে তালের শাঁস কিনে খাচ্ছেন। 


নারী-পুরুষ ও শিশুরা শরীরের ক্লান্তি দূর করতে তালের শাঁস খাচ্ছেন। তবে এ বছর তীব্র তাপদাহে তালের শাঁসের চাহিদা গত কয়েক বছরের তুলনায় অনেক বেড়েছে। তালের চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের গ্রামাঞ্চল থেকে তাল সংগ্রহ করে সড়কের পাশে ও অলিগলিতে বিক্রি করতে দেখা গেছে। আর লাইন ধরে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পর তালের শাঁস কিনে খাচ্ছেন ক্রেতারা।


তালে রয়েছে ভিটামিন এ,বি ও সি,জিংক পটাশিয়াম,আয়রন ও ক্যালসিয়ামসহ খনিজ উপাদান। এর সঙ্গে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফলে ৯২ দশমিক ৩ শতাংশ জলীয় অংশ, ক্যালরি ২৯, শর্করা ৬ দশমিক ৫ গ্রাম, ক্যালমিয়াম ৪৩ মিলিগ্রাম, খনিজ শূন্য দশমিক ৫ মিলিগ্রাম। 


ক্রেতারা বলছেন, গত বছরের থেকে এবার তালের শাঁসের দাম অনেকটাই বেশি। এরপরও মৌসুমি ও সুস্বাদু ফল হওয়ায় এর প্রতি আগ্রহের কমতি নেই তাদের। তালের শাঁসের চাহিদা থাকায় তা বিচি হিসেবেও বিক্রি হচ্ছে।


তালের শাঁস বিক্রেতা সিদ্দিক মিয়া জানান,বড় তাল বিচি শাঁস বিক্রি হচ্ছে  ২০ টাকায়।আবার ছোট তালের বিচির শাঁস বিক্রি হচ্ছে ১৫ টাকায়।প্রতিদিন ভালোই বিক্রি হচ্ছে। আমার লাভ হচ্ছে বেশ ভালো।ক্রেতারা মূল্যের দিকে না তাকিয়ে স্বাচ্ছন্দে কিনে নিচ্ছেন। তিনি গৃহস্থের বাড়ি বাড়ি গিয়ে তালের শাঁস কিনে আনেন।


পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা,ইফতি,সাবেক ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন,সিদ্দিকের কাছ থেকে তালের শাস কিনে খেলাম।অনেক সুস্বাদু। বড় তাল বিচি শাঁস ২০ টাকায় কিনেছি। 

Tag
আরও খবর