নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

নান্দাইলে ৬৪ বস্তা ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ভর্তি কাভার্ডভ্যান সহ আটক ২


ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বস্তা ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ভর্তি কাভার্ডভ্যান সহ দুইজনকে আটক করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। 


বুধবার (৭ জুন)দুপুরে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ ও ওসি তদন্ত ওবায়দুর রহমানের নির্দেশনা মোতাবেক এসআই খন্দকার মোস্তাক সঙ্গীয় ফোর্সকে নিয়ে নান্দাইল চৌরাস্তা গোলচত্বর থেকে (ঢাকা মেট্রো-ন ১২১১৮৩) কাভার্ডভ্যানটিকে আটক করে। 


এসময় অবৈধ পথে আসা কাভার্ড ভ্যানের ভিতর তল্লাশি করে ৬৪ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা পাওয়া যায়।পরে কাভার্ডভ্যানসহ সকল মালামাল জব্দ করে চালক পারভেজ মিয়া (২৩) ও হেলপার মনির মিয়া (২২)কে আটক করে থানায় নিয়ে আসে।


জানা গেছে দুজনেরই বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাগর দিঘীগ্রামে। সুনামগঞ্জ জেলার মধ্যনগর থেকে উক্ত কাভার্ড ভ্যানটি নান্দাইল চৌরাস্তা হয়ে ঢাকার গাজিপুর জেলার মাওনার উদ্দেশ্যে গন্তব্য স্থানে যাচ্ছিল। 


এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান রাশেদ বলেন, পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে জনগণের স্বার্থে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি অভিযান চালিয়ে অবৈধ ব্যবসায়ী ও পাচারকারীদেরকে আইনের আওতায় আনার তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধীদের কোন ছাড় নেই।

Tag
আরও খবর