‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত


দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে  ১০জুন শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে জোটভুক্ত সদস্যদের নিয়ে “সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিসহ প্রতিটি উপজেলায় মুক্ত মঞ্চ করার দাবী নিয়ে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা কমিটির সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, সহ সভাপতি আসাদুল্লাহ সরকারসহ নাট্য অধ্যক্ষ তরিকুল আলম, নবরূপীর সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক সত্য ঘোষ, বিশিষ্ট শিক্ষাবীদ শফিকুল ইসলাম, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, বাংলাদেশ ইতিহাস সম্মিলন পরিষদের সহ সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাধারণ সম্পাদক বিধান দত্ত, দোলনচাপা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, সদস্য জয়ন্ত ঘোষ, সুইহারী চেহেলগাজী সংগীত নিকেতনের পরিচালক সনদ চক্রবর্তী লিটু, আমাদের থ্রিয়েটারের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বৈকালী নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, শিল্পী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ফেরদৌস আর রহমান, অম্বিকা সাংস্কৃতিক পরিবারের সভাপতি মোসাঃ মাসুদা খাতুন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ডোফুরা) পাতা সাহিত্য পরিষদ দিনাজপুরের সভাপতি ওয়াসিম আহম্মেদ শান্ত, কবি আবুল হোসেন আকন্দ, এসএস মিউজিক ল্যাব এন্ড একাডেমির পরিচালক মোঃ সারোয়ার হোসেন, ভৈরবী শিশু শিল্পী রেজওয়ান রহমত উল্লাহ রোজা ও মিনহাজ উল মহিব মিন্ময়। বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে জাতীয় মূল বাজেটে একভাগ সংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধির আন্দোলন করে আসছি অথচ আমাদের দাবী উপেক্ষা করে প্রতিবছরের ন্যায় এবারেও জাতীয় বাজেটে সরকার সংস্কৃতিক খাতে বাজেট বৃদ্ধি করেন নাই। আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে এ দেশকে সারা বিশে^র কাছে তুলে ধরেছে এই সাংস্কৃতিক কর্মীরা অথচ সাংস্কৃতিক কর্মীদের কোনো মূল্যায়ন হয় না। আমরা দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিসহ প্রতিটি উপজেলায় মুক্ত মঞ্চ স্থাপনের জোর দাবী জানাচ্ছি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ রহমত।

Tag
আরও খবর