বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ

নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ



উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের নান্দাইলে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৩ জুন) নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী আতাউর রহমানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।  নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সিদ্দিকী, সহকারী সিনিয়র শিক্ষক মো. শামছুল হক ও ক্রীড়া শিক্ষক মজিবুর রহমানের ক্রীড়া পরিচালনায় মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন, শারীরিক কসরত ও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  এছাড়া মোহনা টিভির সাংবাদিক মো. আবুল হাসেমের সঞ্চালানায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সারোয়াহার হাসান জিটু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক বাহার, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক এনামুল হক বাবুল,  সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম বাবুল, দাতা সদস্য মো. রফিকুল ইসলাম প্রমুখ। 


এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল। অতিথিবৃন্দের বক্তব্য ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য তাঁর বক্তব্যে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের বর্তমান দুতলা ভবনের সংস্কার সহ নতুন আরো একটি তিনতলা ভবন ও ভোকেশনাল ভবনের জন্য ক্রমান্বয়ে আরো তিনতলা ভবন নির্মাণ করে দিবেন বলে আশ্বস্ত করেন। এ জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোয়ন প্রত্যাশা সহ নৌকা প্রতীককে বিজয়ী ঘোষণা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

Tag
আরও খবর