নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বংশীয় মিলনমেলায় সংবর্ধিত হলেন জাতীয় ফুটবল তারকা আব্দুল গাফফার


বংশীয় মিলনমেলায় সংবর্ধিত হলেন জাতীয় ফুটবল তারকা আব্দুল গাফফার  বংশীয় মিলনমেলায় আপনজনদের  আয়োজনে সংবর্ধিত হলেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত জাতীয় দলের সাবেক ফুটবল তারকা আঃ গাফফার।  ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের পৈত্রিক ভিটায় (২জুন)শুক্রবার  তাঁর নিজ বংশের আপনজন ও নিকটাত্মীয়রা তাকে এই সংবর্ধনা দেয়।  স্বজনদের সূত্রে জানা যায়,ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ২৭ নং ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত  কাউন্সিলর,অবিভক্ত ঢাকার সিটিকর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র,জাতীয় দৈনিক  দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক আঃ গাফফার নান্দাইল উপজেলার  রসুলপুর গ্রামের মৃত হাসিম উদ্দিন সরকারের ছেলে। 


তিনি ছোট বেলা থেকে ঢাকায় বসবাস করেন। মাঝেমধ্যে গ্রামে আসেন ও নিয়মিত আপনজনদের খোঁজখবর রাখেন ।সাংবাদিক আবু হানিফ সরকারের উদ্যোগে আপনজনদের আমন্ত্রণে দীর্ঘ দেড় যুগ পর আনুষ্ঠানিক ভাবে পৈত্রিক ভিটায় আসেন।  তাঁর এই সফরে  ঢাকা শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগের সভাপতি সাব্বির হাসান মাসুদ এর নেতৃত্বে  ৪০ জন সফরসঙ্গী ছিল ।সকাল সারে দশ-টায় নান্দাইল পৌঁছে প্রথমে উপজেলার গাংগাইল ইউনিয়নের পাছবাড়িয়া গ্রামে  বসবাসরত স্বজনদের খোঁজ খবর নেন ও উনার বড় চাচা আসাদ সরকার সহ অন্যান্য প্রয়াত স্বজনদের  কবর জিয়ারত করেন,সেখান থেকে ফেরার পথে নান্দাইল চৌরাস্তায় ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব  মিলনায়তনে সংক্ষিপ্ত বিরতি দেন এসময় প্রেসক্লাবের উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাঁকে সহ অন্যান্য অতিথিদের  ফুলেল শুভেচ্ছা জানান।  এসময়  সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা  শেষে প্রধান ও বিশেষ অতিথিকে উত্তরীয় পরিয়ে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিরতি শেষে ঈশ্বরগঞ্জ উপজেলার বিজয়পুর  গ্রামে যান সেখানে তাঁর দাদা প্রয়াত আব্দুল ওয়াদুদের কবর জিয়ারত করে স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।পরে সেখানে বসবাসরত স্বজনদের খোঁজখবর নেন।


বিকালে নান্দাইল উপজেলার রসুলপুরস্থ নিজ বাড়িতে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।উক্ত আলোচনা সভায় আজিজুল হক লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা শেরে বাংলানগর থানা আওয়ামী লীগের সভাপতি সাব্বির হাসান মাসুদ, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাঈম ভূইয়া ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু নছর  ভূইয়া মাসুক, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক রবিউল আলম ফরাজি, মতিউর রহমান,শিক্ষক নেতা রবিউল নেওয়াজ ভুইয়া ফরিদ,রফিকুল ইসলাম খান নাসিম,আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ ভূইয়া প্রমুখ। 


সংবর্ধনা অনুষ্ঠান শেষে 'প্রেসক্লাব নান্দাইলে'এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। এসময় ক্লাবের  সভাপতি হান্নান মাহমুদ,সাধারন সম্পাদক শামস-ই তাবরীজ রায়হান ও বিশিষ্ট শিক্ষাবিদ আলী আফজাল খান সহ উপস্থিত  নেতৃবৃন্দ  তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।সভায়  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃ্ন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর