নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রেমের বিয়ের ১০ দিন পর কিশোর বরের আত্নহত্যা

প্রেমের বিয়ের ১০ দিন পর কিশোর বরের আত্নহত্যা


ময়মনসিংহের নান্দাইলের প্রেমের বিয়ের ১০ দিন পর স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে আত্নহত্যা করেছে বর মো. ইমরান মিয়া (১৫) নামের এক কিশোর। 


রবিবার (২৮মে) রাত ১২ টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের ভাটি পাঁচানি গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত মো. ইমরান মিয়া ওই গ্রামের নুরুল ইসলামের পুত্র। সে স্থানীয় পাঁচানি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। 


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে  মো. ইমরান মিয়া স্থানীয় পাঁচানি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়াশোনা অবস্থায় একই শ্রেণীর শিক্ষার্থী প্রতিবেশী সাথী আক্তারের (১৫) সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সাথী আক্তার ভাটি পাঁচানি গ্রামের  জিয়াউর রহমানের কন্যা। গত ১৬ মে মো. ইমরান মিয়া ও সাথী আক্তার প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে যান। পরে দুদিন পর ইমরানের বাবা নুরুল ইসলাম সাথী আক্তারের বাবাকে না জানিয়ে বিয়ে পড়িয়ে দেন।


৮দিন সংসারের পর স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্যে গত শনিবার (২৭মে) সাথী আক্তার রাগে অভিমানে বাবার বাড়িতে চলে যান। পরে ইমরান মিয়া তার বাবা নুরুল ইসলাম কে স্ত্রী সাথী আক্তার কে এনে দিতে চাপ দিলে তিনি এনে দিবেন বলে জানান। 

 

রবিবার (২৮মে) রাত ৯ টার দিকে ইমরান মিয়া অভিমান করে বাড়ির পাশে এক মাচায় বসে বিষপান করে। পরিবারের লোকজন খোঁজ পেয়ে ইমরান মিয়াকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে  রাত ১২ টার দিকে মৃত্যু হয়। 


নিহত  ইমরান মিয়ার বাবা নুরুল ইসলাম জানান ছেলেটি না জানিয়ে মেয়েটিকে নিয়ে পালিয়ে গেছে। এতে আমার অনেক অপমান হয়েছে। তবুও বাড়িতে নিয়ে আসলে বিয়ে পড়িয়ে দেই। বিয়ের পর থেকে তো দেখতাছি ভালোই চলছিল। হঠাৎ বউয়ের সাথে ঝগড়া হয়। বউ তার বাবার বাড়িতে রাগ করে চলে গেছে। আমাকে (ইমরান) বলছে বউকে এনে দিতে সেজন্য স্থানীয় মেম্বারের সাথে কথা বলি। তারপরও কেন ছেলেটা বিষ খাইছে তা বলতে পারি না। কারো প্রতি আমার কোন অভিযোগ নেই। 


ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য আতিক হাসান বাবুল মুঠোফোনে বলেন গত শনিবার আমার কাছে মেয়ের বাবা ও ছেলের বাবা এসেছিল। রবিবার দুই পক্ষকে ডাকলেও ছেলের বাবা সাড়া না দেওয়ায় সমস্যাটি সমাধান করতে পারিনি। রাতে ছেলেটি এমন ঘটনা ঘটিয়েছে।  


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ বলেন বিষপানে আত্নহত্যা করেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম।মরদেহ


ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে। 

Tag
আরও খবর