তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

দু’দেশের সম্পর্ক নাগরিকদের উন্নয়নে হওয়া উচিত: এএনআইকে শেখ হাসিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-09-2022 11:45:55 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


ভারতকে পরীক্ষিত বন্ধু বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক তাদের নাগরিকদের উন্নয়নের জন্য হওয়া উচিত।


সোমবার (৫ সেপ্টেম্বর) ভারত সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দেশটির সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি ভারতের টিকা মৈত্রী কর্মসূচির আওতায় প্রতিবেশী দেশগুলোতে কোভিড-১৯ ভ্যাকসিন দিয়ে সহায়তার জন্য মোদির প্রশংসা করেন। 


এএনআইর বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দিয়ে বলেন, ‘মতপার্থক্য থাকতে পারে। তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। এর আগেও এমন বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ এ কাজগুলো যৌথভাবে করেছে।’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে ‘পরীক্ষিত’ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, দেশটি প্রয়োজনের সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। প্রথমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে এবং পরবর্তী বিভিন্ন সময়েও।


তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধে তাদের অবদান আমরা সবসময় স্মরণ করি। এমনকি ১৯৭৫ সালে যখন আমরা আমার পরিবারের সব সদস্যকে হারিয়েছিলাম, সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের ভারতে আশ্রয় দিয়েছিলেন। আমি সবসময় আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে থাকি।’


তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক তাদের নাগরিকদের উন্নতির জন্য হওয়া উচিত। এমনকি করোনাকালেও ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবস উদযাপনের সময় বাংলাদেশ সফর করে তাদের ইতিবাচক অভিপ্রায় প্রকাশ করেন।


প্রধানমন্ত্রী আরও বলেন, তারা দুজনই আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী, স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী এবং ভারতের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উদযাপনে বাংলাদেশ সফরে আসায় আমি সত্যিই প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। ভারত বাংলাদেশকে প্রথমদিকে স্বীকৃতি দিয়েছে, তাই সে বন্ধন আমাদের প্রধান অগ্রাধিকার বলে আমি মনে করি।


আরও খবর