মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

পাবিপ্রবি ও BCSIR এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মধ্যে গতকাল রবিবার (২৮ই মে ২০২৩ইং) তারিখে বেলা তিনটায়,  একটি সমঝোতা স্মারক বিসিএসআইআরের সভাকক্ষে স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং বিসিএসআইআরের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।



 

এই চুক্তির আওতায় দুই পক্ষ যেসব কার্যক্রম করবে, উভয় প্রতিষ্ঠান গবেষণা প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করবে, জার্নাল বিনিময় করতে পারবে, বৈজ্ঞানিক ও কারিগরি তথ্য আদান-প্রদান করতে পারবে, উভয় প্রতিষ্ঠান বৈজ্ঞানিক এবং কারিগরি কনফারেন্স, সেমিনার এবং সিম্পোজিয়াম একসাথে করার সুযোগ পাবে, পোস্ট-গ্র্যাজুয়েট, এমফিল এবং পিএইচডি শিক্ষার্থীরা গবেষণা করার সুযোগ পাবে, দুই প্রতিষ্ঠানের গবেষকরা উভয় প্রতিষ্ঠানে পরিদর্শন করতে পারবেন; শিক্ষক, গবেষক, বৈজ্ঞানিক স্টাফ এবং শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পাবেন, যৌথ প্রকাশনা এবং প্রকল্পগুলোর ক্ষেত্রে পেটেন্টের সুবিধা পাবে।



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ‘বিজ্ঞান একে অপরের সাথে জড়িত। 

একটি ছাড়া অন্যটি বাঁচতে পারে না। স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে স্মার্ট জনশক্তি আমাদের গড়ে তুলতে হবে। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। এই চুক্তিকে আমরা এগিয়ে নিয়ে যাব।


 


উপাচার্য আগামী ৫ জুন বিশ্ববিদ্যালয় দিবসে বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখকে পাবিপ্রবিতে আসার আমন্ত্রণ জানান। এই চুক্তির ফলে শিক্ষক ও গবেষকদের পাশাপাশি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও উন্নত গবেষণার সুযোগ পাবেন।’


 


বিসিএসআইআরের চেয়ারম্যান বলেন, ‘বিসিএসআইআরের মেধাবী বিজ্ঞানী ও অত্যাধুনিক যন্ত্রপাতির সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের যৌথ প্রচেষ্টায় দেশের গবেষণা ও নতুন নতুন আবিষ্কারের দিগন্ত উন্মোচিত হবে।’


 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এবং বিসিএসআইআরের পক্ষে উপস্থিত ছিলেন বিসিএসআইআরের অতিরিক্ত সচিব জাকির হোসাইন, জ্যেষ্ঠ বিজ্ঞানী সরোয়ার জাহান, শাহ আব্দুল তারিক, নাহিদ শারমিন, ড. শাহিন আজিজ এবং যুগ্ম সচিব হাবিবুর রহমান

আরও খবর