সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মানসিক অশান্তি থেকে আত্মহত্যার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-05-2023 09:51:31 am


◾ইমন হাওলাদার : মানব সমাজ এক বিচিত্র অঙ্গন। যেখানে আছে সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা। মানুষ তার জীবনকে পরিচালনা করার জন্য বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে থাকে। মানুষ তার প্রতিটি কর্মের মূলে রাখে কিছু লক্ষ্য। যা প্রায় সময়েই সফলতায় রূপ নিতে পারে না। যার ফলে আমরা হতাশ হয়ে পড়ি। অন্য দিকে পরিবার ও সমাজ সেই ব্যর্থতাকে পুনর্জন্ম দেয় বারং বার।


আমরা সবাই চাই উন্নতির চরম শিখরে অবস্থান করতে যা আদৌ সম্ভব নয়। সবাই উন্নতির চরম শিখরে অবস্থান করলে, সমাজের অন্য সকল কর্ম কে বা কারা সম্পাদন করবে। তবে এই ভেবে বসে থাকলে চলবে না যে আমাকে দিয়ে কিছুই হবে না। বরং চেষ্টা চালিয়ে যেতে হবে। ভাগ্য বলেও কিছু আছে এটা স্মরণ রাখতে হবে।


এমন কোন মানুষ নেই যার জীবনে কোনদিন ব্যর্থতা আসেনি। তাই ব্যর্থতাকে পুঁজি করেই সামনের দিকে অগ্রসর হতে হবে। একটা মানুষ যখন ব্যর্থ হয় তখন তার মস্তিষ্কে কিছু সময় কাল অকেজো হয়ে যায়। কারণ তার মস্তিষ্কে যে পরিকল্পনা সে ধারণ করেছিল ব্যর্থ হওয়ায় সাথে সাথে তা বিলুপ্ত পায়। তাই অন্য কাজের দিকে দৃষ্টিপাত করতে তার কিছুটা সময় লাগে। এর জন্য পরিবার ও সমাজের উচিৎ ব্যর্থ মানুষটাকে বেশি করে সময় দেওয়া। সে যাতে একাকিত্ব অনুভব করতে না পারে এমন পরিবেশ তৈরি করা। তাকে বুঝতে দিতে হবে যে এটার জন্য তার জীবন নয়। বরং এটায় সফল হলে সে জীবন চলার পথে এখন থেকে একটু ভালো অবস্থানে থাকতে পারত এতটুকুই। সে যাতে পরবর্তি পদক্ষেপ খুব স্বাচ্ছন্দ্যের সাথে নিতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তার প্রতি কোন চাপ যেন না পড়ে সেই দিকে গভীর মনোযোগ দিতে হবে। এর জন্য তার ভিতরে স্বস্তি আসবে যে, সে ব্যর্থ হলেও পরিবার ও সামাজ তার সাথে আছে। যার ফলে সমাজ থেকে দূর হবে আত্মহত্যা নামক ঘৃণিত অপরাধ।।


লেখক: ইমন হাওলাদার

শিক্ষার্থী,ঢাকা কলেজ 


আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৯০ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে