পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বিতর্ক প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন লক্ষ্মীপুর পলিটেকনিক

লক্ষ্মীপুরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ উপলক্ষে গত দুইদিন ব্যাপি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।প্রতিবারের ন্যায় এবারও লক্ষ্মীপুরের নাম করা ছয়টি কলেজ উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করে।তার মধ্যে লক্ষ্মীপুর সরকারি কলেজকে ফাইনাল রাউন্ডে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট।


আজ ২০ মে (শনিবার) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এই বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকেলে রেজাল্ট ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠীত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের নিগার,এবিডিসি (আইসিটি ও শিক্ষা)।


ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল-"চতুর্থ শিল্প বিপ্লব হতে পারে নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা"।এ বিষয়ের পক্ষে- লক্ষ্মীপুর সরকারি কলেজ এবং বিপক্ষে - লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 


লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে সৈয়দা তাহমিনা তাসনিম ও সিভিল ডিপার্টমেন্ট থেকে সাইফুল ইসলাম এবং তানভীর হোসেন রিহাব অংশগ্রহণ করেন। এর মধ্যে শ্রেষ্ঠ বিতার্কিক মনোনীত হন দলনেতা তানভীর হোসেন রিহাব। 


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, সকলের বিতর্ক যৌক্তিক এবং তথ্য- উপাত্তের সংমিশ্রণে সুন্দর হয়েছে। বিজয়ী দল আরো পড়াশোনা এবং পরিশ্রম করলে বিভাগীয় পর্যায়ে বিজয়ের আশা করা যাবে। 


জানা যায়, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বিতর্ক চর্চার জন্য লক্ষ্মীপুর পলিটেকনিক ডিবাইটিং সোসাইটি (LPDS)নামে একটি সংগঠন আছে। এতে বছরে আন্ত:বিতর্ক প্রতিযোগিতা সহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। 


এছাড়াও জেলা পর্যায়ে আয়োজিত নানা প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিজয়ী হিসেবে অনেক পুরস্কার রয়েছে উক্ত কলেজের ঝুলিতে।



আরও খবর