শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

নান্দাইলে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সাঈদ আহাম্মেদ


ময়মনসিংহের নান্দাইলে আচারগাঁও ফাজিল মাদ্রাসার সহাকারী শিক্ষক (ইংরেজি)সাঈদ আহাম্মেদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।শিক্ষার মান নিশ্চিত করণ ও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ বাছাই কমিটি তাহাকে মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাখখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


সাঈদ আহাম্মেদ ২০২২ সালে আচারগাঁও ফাজিল মাদ্রাসায় সহাকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ২০১৯ সালে রাজাপুর ফাজিল মাদ্রাসায় সহাকারী শিক্ষক হিসাবে প্রথম যোগদান করেন।


জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা,শিক্ষকতার অভিজ্ঞতা,বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী, ও কর্তৃপক্ষের সাথে সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব ,সততা, সুনাম, শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং শ্রেণিকক্ষে পাঠদানে ব্যবহার, পেশাগত/গবেষণা মূলক সৃজনশীল প্রকাশনা, গুণগত মানের শিক্ষায় সৃজনশীল উদ্যোগ ও উত্তম চর্চার নিদর্শন, কমিটির কাজে দক্ষ ও আর্থিক শৃঙ্খলা ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে উপজেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই করে ক্যাটাগরি অনুযায়ী সেরা নির্বাচিত করে উপজেলা প্রশাসনের মনোনীত বোর্ড।


এতে বছর শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসাবে (মাদ্রাসা পর্যায়ে)সাঈদ আহাম্মেদকে নির্বাচিত করা হয়। 


সাঈদ আহাম্মেদ শিক্ষা প্রসারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার এই সফলতা প্রাপ্তিতে অগণিত শিক্ষক,শিক্ষার্থী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।


সাঈদ আহাম্মেদ বলেন,পরিশ্রম কোনো দিনই বৃথা যায় না। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আমার আচারগাঁও ফাজিল মাদ্রাসাকে মনোনীত করায় উপজেলা প্রশাসনসহ শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাাই।


আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ আমার প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও সহকারী শিক্ষক সাঈদ আহাম্মেদকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করায় আমি গর্বিত ও আনন্দিত। উপজেলা প্রশাসনসহ শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে