শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

জবিতে ‘ স্টুডেন্টস এটিটিউডস অন হুইসেলব্লোয়িং' শীর্ষক কর্মশালা


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ”University Students attitudes on whistleblowing: Awareness, Progress and Challenges of Implementation at the Public Sectors in Bangladesh’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 



উক্ত কর্মশালায় ‘Whistleblowing and Virtual Whistleblowing in Bangladesh’ বিষয়ে সেশন পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাজেদুর রহমান, ”Public-interest Information Disclosure Act (Provide and Protection), 2011” বিষয়ে সেশন পরিচালনা করেন উক্ত বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান এবং ”The Significance of Whistleblowing’ বিষয়ে সেশন পরিচালনা করেন সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের প্রভাষক ফয়সাল জামান শিশির।


উদ্বোধনী সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো. নঈম আকতার সিদ্দিক, প্রকল্প সহকারী মাহফুজুর রহমান ওয়ার্কশপ সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 


কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন মাশরাফি, সহকারী অধ্যাপক শরীফ নূরজাহান, সহকারী অধ্যাপক রাকিবা সুলতানা রত্না, সহকারী অধ্যাপক লুৎফুন্নাহার প্রমুখ। 


উল্লেখ্য, উক্ত কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরও খবর