নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতের সঙ্গে লড়াই করেই হারল হংকং

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-09-2022 01:19:37 am

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক


এশিয়া কাপে টানা দ্বিতীয় জয়ে সুপার ফোরে ভারত। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় তারা। বুধবার (৩১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে হংকংকে ৪০ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করলো রোহিত শর্মার দল।


ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষেও ১৫১ রান করেছে হংকং। যদিও তাদের হারতে হয়েছে ৪০ রানের ব্যবধানে। ১৯৩ না হয়ে রানের টার্গেটটা আরও কম হলে হয়তো জিতেই যেতো বাছাই পর্ব খেলে এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেয়া দলটি।


এদিকে, এ জয়ের ফলে টানা দুই জয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত। আগের ম্যাচে তারা হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে।


দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৯৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সঠিক পথেই ছিল খর্বশক্তির হংকং। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে ৫২ রান তোলে তারা। এর মধ্যে আর্শদীপ সিংয়ের করা ইনিংসের ষষ্ঠ ওভারে ১৭ রান নেয় হংকং। এরপর থেকেই কিছুটা করে ব্যাকফুটে চলে যেতে থাকে হংকং। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তারা তোলে ৬৫ রান। এ পর্যায়ে এসে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছিল ৭০ রান।


শেষ পর্যন্ত সব কটি ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন বাবর হায়াত। ৩০ রান আসে কিঞ্চিং শাহের ব্যাট থেকে। শেষ দিকে ফাইট করেছিলেন জিশান আলি ও স্কট ম্যাককিনি। এ দুজনের মধ্যে জিশান ১৭ বলে ২৬ ও ম্যাককিনি ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, রবিন্দ্র জাদেজা ও আভেশ খান।


এর আগে বিরাট কোহলির হাফসেঞ্চুরি আর সূর্যকুমার যাদবের ঝোড়ো ব্যাটে ২ উইকেট হারিয়ে ১৯২ রানের বড় সংগ্রহ পায় ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় ভারত।


রোহিত শর্মা আর লোকেশ রাহুলের ৩৮ রানের উদ্বোধনী জুটির পর ক্রিজে আসেন কোহলি। রাহুলকে নিয়ে তিনি গড়েন ৫৬ রানের জুটি। এরপর ৩৬ রানে বিদায় নেন রাহুল। কোহলি বাকিটা পথ পাড়ি দেন সূর্যকুমারকে সঙ্গে নিয়ে।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩০ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩৩ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে