যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব নোয়াখালীর বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

কুমিল্লার বরুড়ায় আবারো কেন্দ্র সচিব প্রত্যাহার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-05-2023 07:39:09 pm


কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার আবারো নকল পাওয়ার অভিযোগে এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিবকে অব্যহতি দিতে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড- কুমিল্লা। গতকাল ৭ মে বরুড়া উপজেলার মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মোঃ কামরুজ্জামানকে অব্যহতি দেয়ার নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছেন কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান। বোর্ড চেয়ারম্যানের নির্দেশে এ প্রসঙ্গে নতুন কেন্দ্র সচিব নিয়োগ প্রসঙ্গে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি চিঠিও দিয়েছেন।


বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা মুস্তফা জানান, মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিবকে অব্যহতি দিয়ে নতুন কেন্দ্র সচিব নিয়োগ দেয়া হয়েছে।


চিঠিতে তিনি উল্লেখ করেন, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ১২১ কোডের কেন্দ্র মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা পর্যবেক্ষণে যান বোর্ডের ভিজিলেন্স টীম। এসময় বিভিন্ন কক্ষে গিয়ে প্রচুর পরিমানে কাটা বই, নোট ও গাইড বইয়ের কপি উদ্ধারসহ নানান অব্যবস্থাপনা দেখতে পান। পাবলিক পরীক্ষায় এই ধরনের কর্মকান্ড দায়িত্বেব অবহেলা ও পরীক্ষা পরিচালনা বিধির পরিপন্থী বলে বোর্ড কর্তৃপক্ষ কেন্দ্র সচিবকে অব্যহতি দেয়ার সিদ্ধান্ত জানান। কেন্দ্র সচিব মোঃ কামরুজ্জামান পয়ালগচ্ছ কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।


এর আগে আরো ১১ জন শিক্ষককে নানান অনিয়মের দায়ে শাস্তি দিয়েছে প্রশাসন। দায়িত্ব থেকে অব্যহতি এবং জেল-জরিমানা হয়েছে এসব শিক্ষকদের।

আরও খবর