প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

৬ বছর ধরে দাঁড়িয়ে থেকেই সময় কাটছে নুরুল আমিনের


৬ বছর ধরে দাঁড়িয়ে থেকেই সময় পার করছেন মো.নুরুল আমিন(৩৮)।দিনরাত সবসময় দাঁড়িয়ে থাকেন তিনি।ঠিকমতো তিনি খাননা,গোসল করেননা,ঘুমানননা।মাঝেমধ্যে কখনো রাতে অল্প ঘুমান। তাও আবার ঘরের বাহিরে দাঁড়িয়ে বা বসে থেকে।আর বাকি সময় কাটে তার দাঁড়িয়ে থেকে।মাঝে মাঝে অল্প সময় বসেও থাকেন তিনি।


মো. নুরুল আমিনের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের চৈতনখালী গ্রামে।পিতা আবুল হোসেন বেঁচে নেই। মা জাহেরা খাতুন মানসিক ভারসাম্যহীন।


মধুপুর - দেওয়ানগঞ্জ সড়কের পাশে চৈতনখালী মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন ছোট টিনের দুচালায় তার বসবাস। হতদরিদ্র নুরুল আমিনের সংসারে রয়েছে মানসিক ভারসাম্যহীন মা ও ৪ ভাই।ভাইদের মধ্যে সে দ্বিতীয়। তিনি বিয়ে করেননি। 


সরেজমিন চৈতনখালী গ্রামে নুরুল আমিনের বাড়িতে গিয়ে দেখা যায়,বাড়ির সামনে রাস্তার পাশে নুরুল আমিন দাঁড়িয়ে রয়েছেন। পরনে কালো লুঙ্গী ও খালি গায়ে জড়ানো রয়েছে কালো চাদর। এক পোশাকেই তিনি থাকতে বেশী পছন্দ করেন।দাড়ি,গোফ ও মাথায় ঝট বাঁধা লম্বা চুল।


নুরুল আমিনের সাথে কথা বলে জানা যায়,১২ বছর ঢাকায় একটি টেক্সটাইল মিলে চাকুরী করেছেন তিনি।ভালোই চলছিল তার সময়। কিন্তু হঠাৎ তার কি জানি হয়ে গেল। কাজে মন বসেনা।কোনকিছু তার ভালো লাগেনা। ছটপট মন।কিছুতেই তিনি শান্তি পাচ্ছিলেননা।না পারেন বসে থাকতে,না পারেন শুইতে।ঘুমও আসেনা তার চোখে।মন যেন চায় সবসময় বাহিরে দাঁড়িয়ে থেকে সময় কাটাতে।এতেই তার যেন কিছুটা ভালো লাগে।


এরপর থেকেই দাঁড়িয়ে তার সময় কাটছে। দিনরাত সবসময় তিনি দাঁড়িয়ে থাকেন। যখন ক্লান্তবোধ করেন তখন বসে থাকেন।কখনো রাস্তার পাশে,বাড়ির সামনে,কখনো উঠানে,কখনো বা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকেন নুরুল আমিন।প্রতিবেশী ও পথচারীসহ উৎসুক মানুষ তার এই দাঁড়িয়ে থাকাটাকে বুঝতে পারেননা।


নুরুল আমিন বলেন,কতদিন ধরে তিনি এভাবে দাঁড়িয়ে বা বসে থাকবেন তা নিজে বলতে পারেননা।আল্লাহই ভালো জানেন।আমারে অনেকেই পাগল বলে।কিন্ত আমিতো পাগল না।


তাছাড়া অসুখের কারনে ঠিকমত গোসল করতে পারিনা,গোসল করতে মন চায়।আমার অসুখের পর থাইক্কা মাথার চুল ঝট হইছে।আমি সবসময় এক পোষাকেই থাহি।পোষাক পাল্টাইতে পারিনা। পেটে ভোগ লাগলে যহন মন চায় তহন খাই।কথাও বলিনা,যহন মন চায় তহন কথা বলি।


তিনি জানান,অসুখের কারনে ভালো মানুষের মতো কোনকিছু করতে পারিনা।ঘরে যাইতে পারিনা।বাইরেই সবসময় দাঁড়াইয়া থাহি, বইসা থাহি।কেন এইরকম করি তা আমি বলতে পারিনা।উপরওয়ালাই ভালো জানেন।চিকিৎসা করতাছি।কবিরাজে কইছে এটি উপরের সমস্যা। মানে মাথার সমস্যা। চিকিৎসা করলে ভালো অইবো।সময় লাগবো আরকি।


নুরুল আমিনের প্রতিবেশী রিটন বলেন, ৬-৭ বছর ধইরা নুরুল আমিন এই জায়গায় দাঁড়াইয়া থাহে।সে খায়না, গোসল করেনা,ঘুমায়না।


নুরুল আমিনের ভাতিজা তরিকুুল ইসলাম বলেন, নুরুল আমিন ৬-৭ বছর ধইরা অসুস্থ। সে দিনরাত সবসময় দাঁড়াইয়া থাহে।রাতেও সে দাঁড়াইয়া ঘুমায়। সে ঠিকমত গোসল করেনা,খায়না।


নুরুল আমিনের মামী মঞ্জিলা খাতুন বলেন,অনেক বছর ধইরা নুরুল আমিন বাইরে থাহে,ঘুমায়না।ঝড়, বৃষ্টি,বাদল শীত সবসময় সে বাইরে থাহে।ঘরে যায়না।দাঁড়াইয়া ঘুমায়।আবার বইসাও ঘুমায়।কোনসময় বইয়া থাহে। এইভাবেই সে বাইরে থাহে।


স্থানীয় ইউপি সদস্য মো.নয়ন মিয়া বলেন,দীর্ঘদিন ধরে নুরুল আমিন এক জায়গায় দাঁড়িয়েথাকে, একই পোষাক পড়ে। সে মনে হয় মানসিক রোগী।যদি তার চিকিৎসা করানো যায় তাহলে সে ভালো হইতে পারে।সমাজের বিত্তশালী মানুষ যদি তার চিকিৎসা করানোর ব্যবস্থা করেন তাহলে হয়তো সে সুস্থ জীবনযাপন করতে পারবে।

আরও খবর