নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নান্দাইলে এক দিনে একাই কাটলেন ৫০ শতক জমির ধান

নান্দাইলে এক দিনে একাই কাটলেন ৫০ শতক জমির ধান


দিনমজুর নূরুল আমীন (৩২) একাই ৫০ শতক জমির ধান কেটে গ্রামের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন।খবর পেয়ে নূরুল আমীনের ধান কাটা দেখতে প্রচণ্ড গরমের মধ্যেও শত শত লোকের ভিড় জমে।


নূরুল আমীন ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে গ্রামেই বসবাস করেন। পেশায় একজন দিনমজুর। বিভিন্ন মৌসুমে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করেন।


মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা তিনটার দিকে ভাটিসাভার গোরস্থান বাজারের পাশে অবস্থিত জমিতে নূরুল আমীনকে ধান কাটতে দেখা গেছে। জমির মালিক হচ্ছেন একই গ্রামের আব্দুল জলিল (৫৫)।তিনি বলেন, নূরুল আমীন প্রতি ১০ শতক জমির ধান কাটার জন্য ৭০০ টাকা চেয়েছেন। ৫০ শতক জমিতে বিআর ২৮ জাতের ধান লাগিয়েছিলেন।


জমিতে থাকা পাকা ধান এক দিনে কেটে দিতে পারবেন বলে নূরুল আমীন তাঁকে জানান। তাঁর হয়তো টাকার প্রয়োজন ছিল। তাই খুব করে ধরেছিলেন। ফলে তিনি আর না করতে পারেননি। কিন্তু চার-পাঁচজনের কাজ নূরুল আমীন একা করায় তিনি যারপরনাই হতবাক হন। শুধু তিনি নন, গ্রামের লোকজন খবর পেয়ে নূরুল আমীনের ধান কাটা দেখতে প্রচণ্ড গরমের মধ্যেও শত শত লোকের ভিড় জমে।


সরেজমিনে দেখা যায়, গোরস্থান বাজারগামী সড়কের দুই পাশে লোকে লোকারণ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে নূরুল আমীনের কাজের বিষয়টি প্রচার (ভাইরাল) হওয়ার পর থেকে এলাকায় লোকজনের ভিড় জমে।


প্রচণ্ড রোদে ধান কাটার পর নূরুল আমীন জমির মালিকের বাড়ির পাশে বসে বিশ্রাম নিচ্ছেন। কাছে গিয়ে জানতে চাইলে নূরুল আমীন বলেন, ‘আমি সব সময় ২০-৩০ শতক জমির ধান একাই কাটি। কিন্তু গ্রামের লোকজন সেটা বিশ্বাস করতে চান না। অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। তাই সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিই, ৫০ শতক জমির ধান আমি একা এক দিনে কাটব। এ ভাবনা নিয়ে জমির মালিকের সঙ্গে প্রতি ১০ শতক জমির ধান কাটা বাবদ ৭০০ টাকা চুক্তি করি।’ এক দিনে তাঁর রোজগার হবে ৩ হাজার ৫০০ টাকা। এ টাকা তিনি সংসারের কাজে লাগাবেন।

Tag
আরও খবর