‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি স্বরুপ বকসী বাচ্চু এবং সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল প‍্যানেল নির্বাচিত

 দিনাজপুর প্রেসক্লাবের ১৪৩০-১৪৩১বঙ্গাব্দ এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি স্বরুপ বকসী বাচ্চু  এবং সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল মনোনীত প‍্যানেল জয়লাভ করেছে।
১৭এপ্রিল সোমবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দিনাজপুর শহরের কালিতলাস্থ প্রেসক্লাব হলরুমে বিরতীহীনভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়।নির্বাচনে মোট ভোটার সংখ‍্যা ছিল ৬৫জন।  স্বরুপ বকসী বাচ্চু ও গোলাম নবী দুলাল এবং চিত্ত ঘোষ ও সুব্রত মজুমদার ডলার মনোনীত দুটি প‍্যানেলে মোট ২৮জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।এদের মধ‍্যে সাহিত‍্য ও পাঠাগার সম্পাদক পদে কাশি কুমার দাস ঝন্টু এবং তথ‍্য,প্রচার ও গবেষন বিষয়ক সম্পাদক পদে কৌশিক বোস বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়।বাকী ২৬জন প্রার্থীরদের মধ‍্যে ভোটাধিকার প্রয়োগের মাধ‍্যমে সভাপতি স্বরুপ বকসী বাচ্চু ও সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল মনোনীত প‍্যানেল নিরংকুষ বিজয় অর্জন করে।আগামী দুই বছরের জন‍্য নির্বাচিত প্রাথীদের মধ‍্যে সভাপতি পদে স্বরুপ বকসী বাচ্চু পেয়েছেন ৪২ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দি চিত্ত ঘোষ পেয়েছেন ২৩ভোট অপর দিকে সাধারন সম্পাদক পদে গোলাম নবী দুলাল পেয়েছেন ৪২ভোট এবং তার নিকতম প্রতিদ্বন্দি সুব্রত মজুমদার ডলার পেয়েছেন ২৩ ভোট।অন‍্যান‍্য বিজয়ী প্রার্থীদের মধ‍্যে সহ সভাপতি পদে শাহ্ আলম শাহী ৪২ এবং কংকন কর্মকার ৩৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সহ সাধারন সম্পাদক পদে রতন সিং ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ সাধারন সম্পাদক রতন সিংএবার নিয়ে একটানা পাঁচবার নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে জয়লাভ করেছেন।এছাড়াও কোষাধ‍্যক্ষ পদে রফিকুল ইসলাম ফুলাল ৩৬ভোট,ক্রিয়া সম্পাদক পদে বেলাল উদ্দীন সিকদার রুবেল ৩৯ ভোট,সাংস্কৃতিক সম্পাদক পদে ফখরুল হাসান পলাশ ৪০ভোট,দপ্তর সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।নির্বাহী সদস‍্য পদে রিয়াজুল ইসলাম ৩৯ভোট,শাহরীয়ার শহীদ মাহাবুব হীরু ৪১ভোট, মোঃ খাদেমুল ইসলাম ৪২ভোট এবং বাবু আহম্মেদ বাব্বা ৩০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।নির্বাচন পরিচালনা কমিচমটির চেয়ারম‍্যান ছিলেন শহর সমাজ সেবা কার্যালয় দিনাজপুর এর সমাজ সেবা অফিসার মোঃ মইনুল ইসলাম।

Tag
আরও খবর