নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

মস্কোয় পুতিন-চীনা প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2023 12:25:28 pm

মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করেছেন। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই দেশ দুইটির মধ্যে সম্পর্ক জোরালো হচ্ছে। এর প্রধান কারণ মস্কো ও বেইজিং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রভাব কমাতে চায়।


চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মস্কোতে তিন দিনের রাষ্ট্রীয় সফরের এক মাসেরও কম সময়ের মধ্যে পুতিন ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রোববার (১৬ এপ্রিল) জেনারেল লি শংফুর সঙ্গে বৈঠক করেছেন।


বৈঠকের শুরুতেই পুতিন রাশিয়া ও চীনের মধ্যে বর্তমান সম্পর্কের প্রশংসা করে বলেন, আমরা সামরিক বিভাগের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি নিয়মিত প্রয়োজনীয় তথ্য বিনিময়, সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা, আকাশ ও সমুদ্রপথে যৌথ মহড়া পরিচালনা করছি।


অন্যদিকে লি বলেন, আমাদের শক্তিশালী সম্পর্ক রয়েছে। যা শীতল যুদ্ধের সময়ের সামরিক-রাজনৈতিক জোটকে ছাড়িয়ে গেছে এবং খুব স্থিতিশীল। তাছাড়া রাশিয়া ও চীনের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে বলেও জানান তিনি।


ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপের সমালোচনা করতে শুরু থেকেই অস্বীকার করেছে চীন এবং মস্কোকে উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে দায়ী করেছে। তবে চীনের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে বলেছেন, রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করবে না তার দেশ।


যুদ্ধ শুরুর পর রাশিয়া ও চীনের মধ্যে শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, বেড়েছে বাণিজ্যিক সম্পর্কও। বিশেষ করে জ্বালানি আমদানির ক্ষেত্রে। রাশিয়া থেকে মূল্যছাড়ে তেল কিনছে চীন।

আরও খবর