চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার

শ্রীলঙ্কাকে হারিয়ে আফগানদের দারুণ সূচনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2022 01:04:53 am

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক


শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে দারুণ সূচনা করলো আফগানিস্তান। আজ দুবাইয়ে টুর্নামেন্ট ও বি গ্রুপের প্রথম ম্যাচে লঙ্কাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ নবীরা।


এই জয়ে সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে গেল আফগানিস্তান।


টসে হেরে ব্যাটিংয়ে নেমে আফগান বোলারদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১০৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভানুকা রাজাপাকসে ৩৮, চামিকা করুণারত্নে ৩১ ও ধানুসকা গুনাথাকিলা করেন ১৭ রান। এছাড়া লঙ্কার বাকি ৮ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।


১০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই উদ্বোধনী ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ ও হযরত উল্লাহ জাজাইয়ের ঝড়ো ব্যাটিংয়ে দুই উইকেট হারিয়ে ৫৯ বল বাকি থাকতে মাত্র ১০.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় আফগানিস্তান। 


রহমানুল্লাহ গুরবাজ মাত্র ১৮ বলে ৪ ছয় ও ৩ চারে ৪০ রান করে হাসারাঙ্গার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। উদ্বোধনী জুটিতে ছয় ওভারে ওঠে ৮৭ রান। জয় থেকে মাত্র ৩ রান দূরে থাকতে রান আউট হন ইব্রাহিম জারদান। নাজিবুল্লাহ জারদানকে নিয়ে বাকি কাজ শেষ করেন জাজাই। ২৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৭ রানে অপরাজিত থাকেন হযরত উল্লাহ জাজাই । লঙ্কানদের পক্ষে একমাত্র উইকেটটি নেন হাসারাঙ্গা।


এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই আফগান পেসারের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। এরপর আফগান স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিং আরো কঠিন হয়ে পড়ে লঙ্কান ব্যাটারদের জন্য। মুজিব, নবী ও রাশিদ খান- তিন স্পিনার ১২ ওভারে দিয়েছেন মাত্র ৫০ রান!


আফগান বাঁহাতি পেসার ফজল হক ফারুকী প্রথম ওভারের শেষ দুই বলে লেগ বিফোরের ফাঁদে ফেলে তুলে নেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কার উইকেট। পরের ওভারে ডানহাতি পেসার নাভিন উল হক আউট করেন পাথুম নিশাঙ্কাকে। 


তৃতীয় ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল ৫ রানে ৩ উইকেট। ৩ উইকেট হারিয়ে এটাই লঙ্কানদের সবচেয়ে কম রান। এর আগে গত বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ৩ উইকেট খুইয়েছিল ৮ রানে।


ধানুশকা গুনাথাকিলা ও ভানুকা রাজাপাকসে চতুর্থ উইকেট জুটিতে ৪৪ রান তুলে সামাল দেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আটকানো যায়নি লঙ্কার ব্যাটিং ধস।


পানি পানের বিরতির পর গুনাথাকিলাকে ডিপ পয়েন্ট অঞ্চলে করিম জান্নাতের ক্যাচ বানিয়ে আউট করেন মুজিবউর রহমান। দশম ওভারে মুজিবকে তুলে মারতে গিয়ে মোহাম্মদ নবীর ক্যাচে ফেরেন হাসারাঙ্গা। একাদশ ওভারে ক্যাপ্টেন টু ক্যাপ্টেন মুখোমুখি হয়ে আফগান ক্যাপ্টেন নবীর সরল অফব্রেক ডেলিভারিতে খোঁচা মারতে গিয়ে প্রথম বলেই আউট হন লঙ্কান অধিনায়ক দাসুন সানাকা। ত্রয়োদশ ওভারে পরপর দুই বলে রান আউট হয়ে ফেরেন লঙ্কানদের ভরসা হয়ে ওঠা ব্যাটার ভানুকা রাজাপাকসে। আউট হবার আগে ২৯ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৮ রান করেন এই বাঁ'বাতি। ঠিক পরের বলেই আবারও রান আউট হন মহেশ থাকসেনা। ৭৫ রানে নবম ব্যাটার হিসেবে নবীর বলে আউট হয়ে ফেরেন মাথিশা পাথিরানা।


আট নাম্বারে ব্যাট করতে নামা ডান হাতি মিডিয়াম পেসার চামিকা করুণারত্নের কল্যাণে 


১০০ পার হয় শ্রীলঙ্কার স্কোর। দশম উইকেট জুটিতে চামিকা করুণারত্নে ও দিলশান মাদুশাঙ্কা তোলেন ৩০ রান। শেষ উইকেট হিসেবে ফজল হক ফারুকীর বলে বোল্ড হবার আগে চামিকা ৩৮ বলে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান।


৩.৪ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ফজল হক ফারুকী। এছাড়াও মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী প্রত্যেকে দুটি করে উইকেট নেন।


আগামীকাল দ্বিতীয় দিনে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দি ভারত ও পাকিস্তান।

আরও খবর



6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

১৫ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে