নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

নিঃসঙ্গ তরুণদের প্রতি মাসে ৫৩ হাজার টাকা দেবে দ. কোরিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 03:16:28 pm

বর্তমান সময়ে খুব অল্প বয়সেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে মানুষ। আর্থিক সংকট, মানসিক সমস্যা, পারিবারিক সমস্যা বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার কারণে সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তারা। এ ধরনের সমস্যায় জর্জরিত তরুণদের নিঃসঙ্গ জীবন থেকে স্বাভাবিক সমাজে ফিরিয়ে আনতে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার।


দেশটির লিঙ্গ সমতা ও পরিবার মন্ত্রণালয় এ সপ্তাহে ঘোষণা দিয়েছে, তারা সমাজবিচ্ছিন্ন নিভৃতচারী তরুণদের প্রতি মাসে ৬ লাখ ৫০ হাজার ওন পর্যন্ত (প্রায় ৫৩ হাজার টাকা) আর্থিক সহায়তা দেবে। তাদের মনস্তাত্ত্বিক ও মানসিক স্থিতিশীলতা এবং সুস্থ বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।


কোরিয়া ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ থেকে ৩৯ বছর বয়সী কোরীয়দের মধ্যে প্রায় ৩ দশমিক ১ শতাংশই নিঃসঙ্গ বা একাকী, যারা সীমিত জায়গায় বসবাস করে, নির্দিষ্ট সময়ের বেশি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকে এবং স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে লক্ষণীয় অসুবিধায় রয়েছে।


সেই হিসাবে, দেশটির প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ নিঃসঙ্গ এবং এদের ৪০ শতাংশই বয়ঃসন্ধিকালে বিচ্ছিন্ন হতে শুরু করে। এর পেছনে আর্থিক কষ্ট, মানসিক অসুস্থতা, পারিবারিক সমস্যা, স্বাস্থ্যগত চ্যালেঞ্জসহ বিভিন্ন কারণের ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।


বৃহত্তর যুব কল্যাণ সহায়তা আইনের অংশ হিসেবে নিভৃতচারী এসব তরুণকে আর্থিক সহায়তা দেবে দক্ষিণ কোরিয়ার সরকার।


কোরীয় নাগরিকদের মধ্যে যাদের বয়স নয় থেকে ২৪ বছর এবং যারা জাতীয় গড় আয়ের চেয়ে কম উপার্জন করে এমন পরিবারে থাকে, তারা প্রতি মাসে এই ভাতা পাবেন। দক্ষিণ কোরিয়ায় চার সদস্যের একটি পরিবারের মাসিক গড় আয় প্রায় ৫৪ লাখ ওন (প্রায় ৪ লাখ ৪১ হাজার টাকা)৷


ভুক্তভোগী তরুণরা স্থানীয় প্রশাসনিক কল্যাণ কেন্দ্রে ভাতার জন্য আবেদন করতে পারবে। তবে তাদের পক্ষে অভিভাবক, পরামর্শদাতা বা শিক্ষকরাও আবেদন করতে পারবেন।

আরও খবর