লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

বাংলা নববর্ষ শুরু হোক পুণ্যময় কর্মে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 06:23:11 am

© ছবি: লেখক


◾ এহসান বিন মুজাহির


বাংলা নববর্ষ ১৪২৯ বিদায়, আগমন বাংলা নববর্ষ ১৪৩০। সবাইকে বাংলা নববর্ষের উষ্ণ শুভেচ্ছা। বাংলা সনের পহেলা মাস বৈশাখ। হিংস্রতা, পাশবিকতা, ক্ষুদ্রতা, তুচ্ছতা, নীচুতা, হীনতা ক্লেদ-গ্লানিতে আমাদের জীবন যখন বিষাক্ত তখনই বাংলা নববর্ষের আগমন। বাংলাদেশের নানা উৎসবের মধ্যে একটি উল্লেখযোগ্য উৎসব হচ্ছে নববর্ষ উদযাপন বা পহেলা বৈশাখ। 


বৈশাখ মাসকে বাংলা নববর্ষের শুরু হিসাবে গণ্য করার ইতিহাস কোনো অজানা অতীত কালের নয়। বাংলা নববর্ষ আমাদের সামাজিক জীবনে বেশ গুরুত্বপূর্ণ বিষয়। নতুন বছরের আগমনে মানুষের মনে যে আনন্দ শিহরণ জাগে সে আনন্দ জাগরণের বহিঃপ্রকাশই পহেলা বৈশাখ। 


তবে দুঃখজনক হলেও সত্য, পহেলা বৈশাখ তথা নববর্ষের উৎসব উদযাপনের নামে এই দিনে ইসলামী রীতি উপেক্ষা করে নামধারী কিছু মুসলিম বিজাতীয় অপসংস্কৃতির অনুসরণ করে যাচ্ছে। তারা মঙ্গল শুভ যাত্রা, শাখা-সিঁদুরের রঙে (সাদা ও লাল) পোশাক পরিধান, বিয়ের মিথ্যা সাজে দম্পত্তি সাজিয়ে বর-কনের শোভাযাত্রা, মূর্তির (কুমির, পেঁচা, বাঘ ইত্যাদিও মুখোশ) প্রদর্শনী, উল্কি আঁকা, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপন করছে। একশ্রেণির মানুষ বাঙালি সংস্কৃতির নামে বিজাতীয় অপসংস্কৃতি পালনে মগ্ন। ‘এসো হে বৈশাখ এসো' স্লোগানে উজ্জীবিত হয়ে সম্মিলিত কোরাস কন্ঠে বাঙালি তরুণ-তরুণীদের বিনোদন পার্কগুলোতে আড্ডা, হোটেল, রেস্তুরা ও দর্শনীয় স্পটগুলোতে অবাধ মেলামেশার মাধ্যমে নাচ-গান ও বেহায়াপনায় লিপ্ত হচ্ছেন। নববর্ষ উদযাপনে তাদের আনন্দ ফুর্তি ক্রমেই যেন সীমা অতিক্রম করে যাচ্ছে। যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিন্দনীয়। 


এছাড়াও পহেলা বৈশাখে বাসা-বাড়ি এবং বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে পান্ত-ইলিশের নামে আনুষ্ঠানিকভাবে বছরে একবার অনর্থক অর্থ অপচয় করে গরিবের সাথে উপহাস করছেন এক শ্রেণির বাঙালি। 


আবার নববর্ষ উদযাপনকারী অনেকেই নতুন বর্ষকে কল্যাণ ও নতুন জীবনের প্রতীক বলে মনে করে থাকেন। তাদের ধারণা ‘নতুন বছর কল্যাণ বয়ে আনে, দূর করে যাবতীয় পুরনো কষ্ট ও ব্যর্থতার গ্লানি’- এ ধরনের কোনো বক্তব্য ইসলাম কখনো সমর্থন করে না। ইসলামে এ ধরনের কুসংস্কারের কোনো স্থান নেই।

কেউ যদি এই ধারণা পোষণ করেন যে, নববর্ষের প্রারম্ভের সাথে কল্যাণের কোনো সম্পর্ক রয়েছে, তবে সে শিরকে লিপ্ত হলো, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করল। কেননা কল্যাণ-অকল্যাণ মহান আল্লাহর পক্ষ থেকেই এসে থাকে। শিরককারীদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, আর তার বাসস্থান হবে জাহান্নাম’ (সূরা মায়িদা : ৭২)।


মনে রাখতে হবে সংস্কৃতি ও বৈশাখী মেলাকেন্দ্রিক এসব গর্হিত বক্তব্য এবং কাজগুলো ইসলাম কখনো সমর্থন করে না। আনন্দ প্রমোদ করা ইসলাম নিষেধ করেনি। তবে একটা সীমারেখা দিয়েছে। গন্ডির ভেতরে থেকে আনন্দ উল্লাসে কোনো বাঁধা নেই। অপসংস্কৃতি পরিহার করে আমাদের নিজস্ব-সংস্কৃতি পালনে আমাদের আরও বেশি মনোযোগি হতে হবে।  


বাংলা নববর্ষ বাঙালির জীবনে কেবল একটি মাত্র দিন নয়। শুধু একটি সকালে পান্তা-ইলিশ আর দিনভর মেলা-আনন্দই সব কথা নয়। বাংলা নববর্ষ উদযাপনে আমাদের স্বকীয় ও ইসলামী সংস্কৃতি-সভ্যতা ও কালচারের কথা স্মরণ রাখতে হবে অবশ্যই। অপসংস্কৃতির ফাঁদে পড়ে আমাদের সংস্কৃতি, স্বাতন্ত্র, বিশ্বাস, মুল্যবোধ ও পরিচ্ছন্ন রুচিকে যাতে হারিয়ে না ফেলি; এদিকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। আসুন আমরা নতুন বছর শুরু করি পুণ্যময় কর্মে।


লেখক : সাংবাদিক, কলামিস্ট ও শিক্ষক


আরও খবর

deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

৬ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে


69dc4df9a2c6b-130426075921.webp
ঢাকা-বরিশাল মহাসড়ক যেন এক মরণ ফাঁদ

৯ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে




69bd201114515-200326042313.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

৩৩ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে