অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

পরিবর্তন আনা হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্লাস রুটিনে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-08-2022 11:22:28 am

ফাইল ছবি

◾ শিক্ষা ডেস্ক


শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ক্লাসের রুটিনে পরিবর্তন আনা হচ্ছে। এরই মধ্যে ক্লাস রুটিনের রূপরেখা চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।


আগামীকাল রোববার তা প্রস্তাব আকারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) জমা দেওয়া হবে। এরপর নতুন রুটিনের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই তা কার্যকর করা হবে। তবে এখন পর্যন্ত প্রাথমিকের ক্লাস রুটিনে পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি।


এনসিটিবি সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন হওয়ায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ক্লাস রুটিনে কিছুটা পরিবর্তন আসছে। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে গত বৃহস্পতিবার বৈঠক করেছি। যা রোববার মাউশিতে প্রস্তাব আকারে জমা দেওয়া হবে। এরপর তা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কার্যকর করবে মাউশি।’ ক্লাস রুটিনে কী ধরনের পরিবর্তন আসতে পারে—এমন প্রশ্নে তিনি বলেন, সাপ্তাহিক ছুটি বাড়ায় ক্লাসের সংখ্যা বাড়তে পারে, একই সঙ্গে ক্লাসের সময়ও কমবে।


প্রাথমিকের ক্লাস রুটিনে পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান এনসিটিবি সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। তিনি বলেন, ‘প্রাথমিকের ক্লাস রুটিনে পরিবর্তনের কোনো নির্দেশনা এখনো আমরা পাইনি। নির্দেশনা পেলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’


জানা যায়, গত বৃহস্পতিবার এনসিটিবির সম্মেলন কক্ষে মাধ্যমিকের ক্লাস রুটিন চূড়ান্ত করতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাউশি, কারিগরি অধিদপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন। ঢাকার একটি মাদ্রাসার অধ্যক্ষ উপস্থিত থাকলেও মাদ্রাসা অধিদপ্তরের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।


বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা জানান, মাধ্যমিক স্তরে প্রতিদিন সাতটি করে ক্লাস নেওয়ার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে প্রতিদিন ছয়টি করে ক্লাস নেওয়া হয়। এ ছাড়া ক্লাসের সংখ্যা বাড়ায় প্রতিটি ক্লাসের সময় কমে আসবে।


ওই শিক্ষকেরা বলেন, প্রতিটি শ্রেণিতে প্রথম পিরিয়ডের সময়সীমা এক ঘণ্টা। তা ১০ মিনিট কমিয়ে ৫০ মিনিট করার কথা বলা হয়েছে। আর অন্যান্য ক্লাসের সময় ৪৫ মিনিট করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া এক শিফটের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের সময়সীমা ৬ ঘণ্টা ১০ মিনিট এবং ডাবল শিফটে ৫টা ১৫ মিনিট করার প্রস্তাব করা হয়েছে।


আরও খবর