ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য সঠিক নয়: শিক্ষামন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-08-2022 10:48:36 am

সংগৃহীত ছবি

◾ শিক্ষা ডেস্ক


নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষা বাদ দেওয়ার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আজ শনিবার ওরিয়ন ট্রেক উইথ নিশাতবিষয়ক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 


শিক্ষামন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ মহল সরকারবিরোধী প্রচারণার অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। তারা আর কোনো ইস্যু খুঁজে না পেয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা চালাচ্ছে, যেখানে বলা হচ্ছে ধর্মশিক্ষা বাদ দেওয়ার কথা। এটি একেবারেই সত্য নয়। আমরা ইতিমধ্যে নতুন শিক্ষাক্রম নিয়ে যতগুলো অপপ্রচার ছিল, তা জনগণের সামনে তুলে ধরেছি।


নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার পরিধি আরও প্রসারিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘নতুন শিক্ষাক্রমের মাধ্যমে জ্ঞান দক্ষতা ও মূল্যবোধ প্রসারিত করার জন্য কাজ করছি; সেখানে ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ—এগুলো একেবারেই অবিচ্ছেদ্য অংশ। এগুলো থাকছে। ধর্মশিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না। দক্ষতা, জ্ঞানকে যেভাবে প্রসারিত করা হচ্ছে, সেখানে কোনো বিশেষ শিক্ষাকে সংকুচিত করার তথ্য একেবারেই সঠিক নয়।


এর আগে লিখিত বক্তব্যে অভিযাত্রীর সংগঠক মির্জা জাকারিয়া বেগ বলেন, পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত মানাসলু অভিযানের পরিকল্পনা করেছেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার। তাঁর সঙ্গে থাকবেন পর্বতারোহণে একেবারে নবীন ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী প্রজ্ঞা পারমিতা রায়। মানাসলু পর্বতের উচ্চতা ৮ হাজার ১৬৩ মিটার। হিমালয়ে অবস্থিত এই পর্বত আরোহণের স্বপ্নপূরণে একের পর এক পর্বতপ্রেমীরা বিভিন্ন সময়ে মানাসলু আরোহণের উদ্যোগ নিয়েছেন। প্রথমবারের মতো একটি জাপানি দল ১৯৫৬ সালের ৯ মে সফলভাবে আরোহণ করেন। 


মির্জা জাকারিয়া বেগ আরও জানান, ওরিয়ন গ্রুপের আর্থিক সহযোগিতায় অভিযাত্রী নিশাত মজুমদার ও প্রজ্ঞা পারমিতা রায় আগামী ২৯ আগস্ট নেপালের উদ্দেশে যাত্রা শুরু করবেন। এরপর তাঁরা কাঠমান্ডু থেকে পৌঁছাবেন মানাসলু পর্বতের পাদদেশে বেশিশাহার নামের একটি স্থানে। সেখান থেকে শুরু হবে ট্র্যাকিং। প্রজ্ঞা পারমিতা রায় মানাসলু পর্বতের বেজ ক্যাম্প পর্যন্ত আরোহণের মাধ্যমে তাঁর যাত্রা শেষ করে দেশে ফিরবেন। আর নিশাত মজুমদার মানাসলু পর্বতের শীর্ষবিন্দু স্পর্শ করতে এগিয়ে যাবেন।


সংবাদ সম্মেলনে অভিযাত্রী ইনাম আল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ, ওরিয়ন গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মো. আশফাকুল আলম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে পতাকা গ্রহণ করেন নিশাত মজুমদার ও প্রজ্ঞা পারমিতা রায়।

আরও খবর







6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৭ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে