নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আগু‌নে পুড়ে ছাই ৩ কৃষ‌কের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর

আগু‌নে পুড়ে ছাই ৩ কৃষ‌কের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর 


ময়মনসিংহের নান্দাইলে আগু‌নে পুড়ে ছাই হয়েছে ৩ কৃষ‌কের বসতঘর, গোয়লঘর ও রান্নাঘর। অগ্নিকান্ডে মারা গেছে ১টি গরু ও ১টি ছাগল। এতে তাদের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভোক্তভোগী কৃষকগন।


রবিবার (৯ এ‌প্রিল) রাত ৮টার দি‌কে উপজেলার চরবেতাগৈর ইউ‌নিয়‌নের চরকামট খালী গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।বৈদ্যুতিক শটসা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত ব‌লে ধারনা করা হচ্ছে।


ভুক্ত‌ভোগী কৃষকরা হলেন মো.জসিম উদ্দিন,নয়ন মিয়া ও মো.মুর্শিদ মিয়া। তিন কৃষ‌কের ২টি থাকার ঘর,তিন‌টি রান্নাঘর ও এক‌টি গোয়ালঘর পু‌ড়ে গেছে। অগ্নিকান্ডে দরিদ্র কৃষক মো.জসিম উদ্দিনের ১টি গরু ও ১টি ছাগল পুড়ে মারা গেছে।অন্য একটিগরু পুড়ে মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।


কৃষক মো.জসিম উদ্দিন জানান, রাত ৮ টার দি‌কে অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে।আমাদের চিৎকার শুনে স্থানীয়রা এ‌গি‌য়ে এ‌সে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা কর‌ে।কিন্ত  তার আ‌গেই সব ঘরগু‌লো পু‌ড়ে যায়। ঘ‌রের ধান, চাল, পোশাক ও আসবাবপত্র সব পু‌ড়ে ছাই হ‌য়ে গেছে। 


স্থানীয়রা জানান,খবর পে‌য়ে  ফায়ার সা‌র্ভিসের টিম এ‌সে আরও এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আ‌নে। ত‌বে ততক্ষ‌ণে ওই তিন কৃষ‌কের সব পুড়ে শেষ হ‌য়ে গে‌ছে। 


নান্দাইল ফায়ার সা‌র্ভিসের লিডার শফিকুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ বলেন বৈদ্যুতিক শটসা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত ব‌লে প্রাথ‌মিকভা‌বে ধারণা কর‌া হচ্ছে।প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আ‌নতে সক্ষম হই।ঘটনাস্থ‌লে পৌঁছার আ‌গেই তিন কৃষ‌কের  সব‌কিছু পু‌ড়ে গে‌ছে। তারা সবাই পাশাপা‌শি বসবাস কর‌তেন। ত‌বে আমরা যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসায় পাশের বস‌তিগু‌লো রক্ষা পে‌য়ে‌ছে। 


স্থানীয় চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। দরিদ্র কৃষকদের সরকারী সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর