চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

সূচনার বিজয়ে কুমিল্লা মহানগর লন্ডন প্রবাসীদের উদ্যোগে ইফতার ও মিষ্টি বিতরণ

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2024 01:45:43 pm


◾রাশেদুল হক রিয়াদ, লন্ডন : ডা. তাহসীন বাহার সূচনা কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় লন্ডনে আনন্দ সমাবেশ করেছে প্রবাসী বাঙ্গালীরা। কুমিল্লা মহানগর লন্ডন প্রবাসীদের উদ্যেগে গত ২১ মার্চ (বৃহস্পতিবার) লন্ডনের এরোমা এসপ্রোসো রেস্টুরেন্টে এ আনন্দ সমবেশ অনুষঠিত হয়। এসময় দোয়া, ইফতার, মিষ্টি বিতরণ, সহপ্রীতিভোজের আয়োজন করা হয়। 


প্রয়াত মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে ১মিনিট নিরবতার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, 'শিক্ষা, মেধা, অভিজ্ঞতা, পারিবারিক ঐহিত্য ও যোগ্যতার বিচারে ডা. তাহসীন বাহার একজন অনন্য নেত্রী। আমরা বিশাস করি, তারণ্যে সাহসী নেতৃত্বের মধ্যদিয়ে কুমিল্লা নগরবাসীর দীর্ঘ বঞ্চনার অবসান হবে। যানজট, জলাবন্ধতা ও অপরিকল্পিত নগরায়নের হাত থেকে মুক্তি পাবে। কুমিল্লা হবে একটি পরিকল্পিত স্মার্ট সিটি।'


আনন্দ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক, প্রেসিডেন্ট, ডি.ইউ.এ.এ , ইউকে। বিশেষ অতিথী হিসাবে উপসথিত ছিলেন রহমান জীলানি, অনুষ্ঠানটি সভাপতিত্বত করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম।


আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর লন্ডন প্রবাসী ও বৃহত্তর কুমিল্লা সোসাইটি, এসেক্স ইউকে এর প্রধান উপদেষ্টা এ .কে. এম মঞ্জুরুল হক, বৃহত্তর কুমিল্লা সোসাইটি এসেক্স ইউকে এর সাধারন সম্পাদক মো. হারুনুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগের সহসভাপতি শাহাদাৎ ফরাজী জয়, হোটেল ব্রিটানিয়া ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মো. সাইফুর রহমান ও আবুল কাশেম স্বপন, তৌহিদুল ইসলাম,মোফাজ্জল হোসেন মফিজ, মোহাম্মদ চৌধুরী, মো. মিরন সাফায়েত হোসেন, ইমদাদুল হক, ইমরুল কায়েস সিয়াম, মোশারফ হোসেন শাফিন, হাবিবুর রহমান সনজু, জামিউল হাসীব,জাবেদ, সাইফ,ছালে আহমমেদ , সহ আরও বেশ কয়েকজন প্রবাসী বাঙ্গালী। 


পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো. হারুনুর রশীদ। অনুষ্ঠান আয়োজন করেন কুমিল্লা মহানগর লন্ডন প্রবাসীদের পক্ষে মো.শাহাজাহান কবির, মো.খালেদুল ইসলাম, মো. শৈশব আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন মো.শাহাজাহান কবির।


আরও খবর