মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

তুষার ঝড়ের পর কানাডায় কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-04-2023 07:30:17 am

তুষার ঝড়ের দুই দিন পর শুক্রবার কানাডার পূর্বাঞ্চলের কয়েক লাখ বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। ভয়াবহ ওই দুর্যোগে তিন ব্যক্তির প্রাণহানী ও ব্যাপক ক্ষতি সাধিত হয়। বিশেষ করে মন্ট্রিয়েলে ব্যাপক সম্পত্তির ক্ষতি হয়েছে।

কুইবেকের প্রায় ৪৬০,০০০ বাড়ি বিদ্যুৎ বিছিন্ন হয়ে অন্ধকারে ছিল।

বিদ্যুৎ সরবরাহকারী হাইড্রো-কিউবেক জানিয়েছে, বিভ্রাটের কারণে ক্ষতিগ্রস্ত ৫০ শতাংশেরও বেশি গ্রাহকের কাছে বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে।

ইউটিলিটি কোম্পানিটি আরো বলেছে,‘আমাদের দলগুলো কঠোর পরিশ্রম করছে এবং আমরা নিশ্চিত যে দিনের শেষ নাগাদ আরও ২০০,০০০ গ্রাহক বিদ্যুৎ ফিরে পাবে। হাইড্রো-কিউবেকের মুখপাত্র রেজিস টেলিয়ার বলেছেন, কিছু বাড়ি রবিবার বা সোমবার পর্যন্ত বিদুৎবিহীন থাকবে। তিনি বলেন, অনুকূল আবহাওয়া পরিস্থিতি পুনরুদ্ধারকে ত্বরান্বিত করবে।

কুইবেকের রাজ্য প্রধান ফ্রাঁসো লেগল্ট বলেছেন, মন্ট্রিয়েলের প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে তৃতীয় একজনের মৃত্যু হয়। তিনি তার ঘরে বারবিকিউ তৈরি করছিলেন, এতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার তার মৃত্যু হয়।

বুধবার পূর্ব অন্টারিওর এক বাসিন্দার গাছ চাপা পড়ে যায়। বৃহস্পতিবার ভোরে ৬০ বছর বয়সী কুইবেকের এক বাসিন্দা জমি পরিষ্কার করতে গিয়ে গাছের ডাল পড়ে মারা যান।

প্রায় অর্ধেক বিদ্যুৎ বিভ্রাটে থাকা মন্ট্রিয়েলে ছয়টি অস্থায়ী জরুরি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বাসিন্দারা সেখানে রাত কাটাচ্ছেন।

ঝড়টি কানাডার দুটি সর্বাধিক জনবহুল রাজ্য কুইবেক ও অন্টারিওকে ক্ষতিগ্রস্ত করেছে।

মন্ট্রিয়েলের স্বাস্থ্য কর্মকর্তারা পরিবারগুলো উষ্ণ রাখার জন্য ঘরের ভিতরে বারবিকিউ ব্যবহার করায় কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার প্রায় ৬০ টি খবর রেকর্ড করেছেন।

শুক্রবার মন্ট্রিয়েলল নগরীর শত শত কর্মচারী এখনও ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন। বিশেষ করে বরফের ভারে ভেঙে পড়া ডাল ও আবর্জনাপূর্ণ পার্কগুলি পরিস্কার করছেন।

প্রায় এক ডিগ্রী সেলসিয়াস (৩৩ ডিগ্রী ফারেনহাইট) তাপমাত্রায় বরফ গলছে শুরু করেছে। তবে ঝড়ো হাওয়ায় গাছগুলো কাঁপছে। শাখা ভেঙে পড়ার ঝুঁকি বাড়ছে। কর্তৃপক্ষ এখনও মানুষকে বিদ্যুতের লাইন থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে।

১৯৯৮ সালে কুইবেকে তুষার ঝড়ের পর এ বিদ্যুৎ বিভ্রাট ছিল সবচেয়ে ভয়াবহ। ওই দুর্যোগ রাজ্যটিকে কয়েক সপ্তাহ ধরে বিশৃঙ্খলায় ফেলে।

আরও খবর

কানাডার টরন্টোতে UBSCT ক্লাবের জার্সি উন্মোচন

৩৬৩ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে



৬.৫ শক্তিশালী ভূমিকম্পের আঘাত

৮০২ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে


কানাডায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

৯২৭ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে


কানাডায় রাজশাহী অঞ্চলের পিঠা উৎসব

৯৪৭ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে


ট্রুডো-সোফির বিচ্ছেদ হয়নি!

১১৪৫ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে