স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নেবেন কার্নি

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2025 04:31:26 pm

কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার সকালে মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ নেবেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। দেশটির গভর্নর জেনারেলের কার্যালয় বুধবার এ ঘোষণা দিয়েছে।


অটোয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


কানাডার প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। উদারপন্থী নেতা কার্নি ট্রুডোর স্থলাভিষিক্ত হলে দেশটিতে ‘নিরবচ্ছিন্ন ও দ্রুত’ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন।


৫৯ বছর বয়সী মার্ক কার্নি রাজনীতিতে নবীন। রোববার বিপুল ভোটে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন তিনি। দলের দেড় লাখের বেশি সদস্যের মধ্যে ৮৬ শতাংশ ভোট পেয়েছেন কার্নি।


এর আগে মার্ক কার্নি ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।


জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে কার্নি ওয়াশিংটনের প্রতি বেপরোয়া স্বরে বলেন, ‘হকির মত বাণিজ্যেও জিতবে কানাডা।’


বুধবার কার্নি বলেন, অর্থনৈতিক টানাপোড়েন এড়াতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নবায়নকৃত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ‘বসতে প্রস্তুত’।


যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমাদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। কানাডাও পাল্টা শুল্ক আরোপ করেছে।

আরও খবর

কানাডার টরন্টোতে UBSCT ক্লাবের জার্সি উন্মোচন

৩৬৬ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে



৬.৫ শক্তিশালী ভূমিকম্পের আঘাত

৮০৫ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে


কানাডায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

৯৩০ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে


কানাডায় রাজশাহী অঞ্চলের পিঠা উৎসব

৯৪৯ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে


ট্রুডো-সোফির বিচ্ছেদ হয়নি!

১১৪৭ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে