যশোরের বাঘারপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কানাডাভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘তাবাসসুম ফাউন্ডেশন’। উপজেলার খাজুরা ইউনিয়নের চন্ডিপুর, পার্বতীপুর, ধর্মগাতী ও এনায়েতপুরসহ পাশ্ববর্তী এলাকার ১১১টি অসহায় ও বিধবা পরিবারের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
গতকাল দিনব্যাপী এই বিতরণ কার্যক্রমে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, সেমাই ও চিনিসহ প্রায় ১৫ প্রকারের নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদান করা হয়। যার বাজারমূল্য পরিবারপ্রতি প্রায় ১,৫০০ টাকা।উপহার পেয়ে আবেগাপ্লুত পার্বতীপুর গ্রামের বিধবা জবেদা বেগম বলেন, “স্বামীর মৃত্যুর পর একাকী জীবনযুদ্ধে এই সহায়তা আমার জন্য অনেক বড় পাওয়া। এই সংগঠনের ছেলেরা আগেও আমাকে সাহায্য করেছে। আল্লাহ তাদের ভালো করুক।”
এ প্রসঙ্গে কানাডা থেকে মুঠোফোনে তাবাসসুম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম হোসেন বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের বড় প্রাপ্তি।”উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদুল আক্তার, সংগঠনের প্রতিনিধি মোস্তাকিম বিন জামান ও আকাশ হোসেনসহ স্থানীয় সদস্যবৃন্দ। প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
১৯০ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৬৬ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫৬০ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
৮০৫ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৯৩০ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে
৯৪৯ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১১৪৭ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১২৩৫ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে