দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

উখিয়ায় ভেজাল বিরোধী অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও মায়ানমারের পণ্য জব্দ: উপজেলা প্রশাসন

     উখিয়ায় রমজান মাস উপলক্ষে উপজেলা প্রশাসনের ভেজাল বিরোধী অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও মায়ানমারের অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।


কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে মায়ানমারের অবৈধ পণ্য জব্দ করা হয় এবং ৫০,০০০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।


সোমবার (৩ এপ্রিল) বিকেল ১৫:৩০ হইতে ১৬:৩০ ঘটিকা পর্যন্ত কুতুপালং বাজারে ভেজাল বিরোধী ঘন্টাব্যাপী অভিযানে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমদ এর নেতৃত্বে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযানে মায়ানমারের অবৈধ পণ্য জব্দ ও অধ্যলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।


উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমেদ বলেন, উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে কুতুপালং বাজারের ৮টি মুদির দোকান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মায়ানমারের নুডলস সহ অবৈধ পণ্য জব্দ করা হয়। পাশাপাশি রোহিঙ্গা কর্মচারী না রাখার জন্য দোকানদারদের সতর্ক করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর