জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

উখিয়ায় কলেজ শিক্ষক ইকবাল খুন

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধে কলেজ শিক্ষক মো. ইকবালকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. শরিফ ওরফে বট্টল (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে ঘিলাতলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে ইকবালের সঙ্গে শরিফের কথা কাটাকাটি হয়


একপর্যায়ে শরিফ ইকবালের উপর হামলা চালায় এবং তাঁকে গুরুতরভাবে আহত করে। স্বজন ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, ঘটনার পরপরই পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আটক শরিফ রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদার বিল এলাকার শামসুল আলমের ছেলে।


নিহত মো. ইকবাল উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক এবং স্থানীয় সংবাদকর্মী ইফতিয়াজ নুর নিশানের পিতা।

Tag
আরও খবর