নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রোহিঙ্গা ক্যাম্পে অনলাইন জুয়ায় টাকা খুইয়ে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা

অনলাইনে জুয়া খেলার মাধ্যমে টাকা খুইয়ে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক রোহিঙ্গা যুবক।


শুক্রবার (৭ জুন) গভীর রাতে উপজেলার কুতুপালং নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ৭ নম্বর ক্যাম্পের এফ/৬ সাব ব্লকে এ ঘটনা ঘটে।


যুবকের নাম মো. উসমান (২৪)। সে ওই ব্লকের মাহমুদুল হকের ছেলে।


সূত্রে জানা গেছে, নিজ ঘরে বাঁশের সঙ্গে ওড়না বেঁধে গলায় প্যাঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক।



রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত ছিল সে। সেখানে অনেক টাকা হারিয়েছে। পরে দেনা ও ঋণগ্রস্ত হয়ে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।


তিনি জানান, শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। পরে উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়। উখিয়া থানা পুলিশ কর্তৃক উদ্ধার-পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর