নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভারপ্রাপ্তেই চলবে রাজাপালং? উপনির্বাচন হলে প্রার্থী হতে পারেন যারা

১৩ বছর টানা দায়িত্ব পালনের পর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে গত ২৮ এপ্রিল রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন উখিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

২৯ মে ইভিএমে অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয়লাভ করার পর রাজাপালংয়ের উপনির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা।

ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ (২নং ওয়ার্ডের ইউপি সদস্য) ও রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন।

২০২১ সালের নভেম্বরে এই ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়, সে হিসেবে আড়াই বছর অতিবাহিত হয়েছে বর্তমান পরিষদের সময়কাল।

উখিয়া উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, সময়কাল বিবেচনায় নির্বাচন কমিশন চাইলে নির্বাচন না করে ভারপ্রাপ্ত দিয়ে বর্তমান পরিষদ বহাল রাখতে পারে।

তবে সেটি এখনো চূড়ান্ত নয় জানিয়ে যদি উপনির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আগস্টের আগেই তা সম্পন্ন করতে হবে বলে জানান তিনি।

আইনের ৩৬ ধারা অনুযায়ী- ” যদি কোন পরিষদের চেয়ারম্যান বা সদস্যের পদ তাঁর মৃত্যু, পদত্যাগ, অপসারণ বা অন্যবিধ কারণে তাঁহার মেয়াদ পূর্তির কমপক্ষে ১৮০ (একশত আশি) দিন পূর্বে শূন্য হয়, তাহলে, শূন্যতার তারিখ হতে ৯০ (নব্বই) দিনের মধ্যে অবশিষ্ট সময়ের জন্য শূন্য পদে নির্বাচন অনুষ্ঠান করতে হবে”।

সে হিসেবে উপ নির্বাচন হলে সম্ভাব্য ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

এক্ষেত্রে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন- জাহাঙ্গীর কবির চৌধুরীর বড়ভাই ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী, ২০২১ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান শাহ কামাল চৌধুরীর পুত্র সাদমান জামি চৌধুরী, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সহধর্মিণী কাউসার জাহান ও উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন।

শেষ পর্যন্ত কারা প্রার্থী হয়ে ভোট যুদ্ধে অবর্তীণ হবেন তা জানতে প্রায় ৪০ হাজারের বেশি ভোটার সংখ্যার বৃহত্তর এই ইউনিয়নের বাসিন্দাদের অপেক্ষা করতে হবে তফসিল ঘোষণার পর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত।

Tag
আরও খবর