নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

থাইংখালীতে ‘মে দিবস’ উপলক্ষে রাজমিস্ত্রিদের র‍্যালি ও আলোচনা সভা

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


পালংখালী রাজমিস্ত্রি শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের (রেজি. নং-২৫৮৪) আয়োজনে বুধবার (পহেলা মে) বেলা ১০টায় থাইংখালী স্টেশন চত্বরে প্রথমে র‍্যালি ও পরে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সংগঠনের সভাপতি মো. জমির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন— উপদেষ্টা মোজাফফর আহমদ সওদাগর, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা রশিদ আহমেদ, শামশুল আলম সওদাগর, আবুল আলা, মো. আলম প্রমুখ।


এ সময় বক্তারা শ্রমিকদের ন্যায্য মূল্য দাবি, সামগ্রী সরবরাহক-প্রতিষ্ঠান ও বাড়ি নির্মাতাদেরকে শ্রমিকদের প্রতি আরও উদার ও বিনয়ী হওয়ার আহ্বান জানান।


বর্তমানে মাঠে-ময়দানে রোহিঙ্গা শ্রমিকদের দৌরাত্ম্য বন্ধ করা, তাদেরকে নামমাত্র মূল্য দিয়ে কাজ না করানো এবং স্থানীয় শ্রমিকদেরকে মূল্যায়ন করার দাবি জানানো হয়।


সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন রাজমিস্ত্রি শ্রমিক ও সংগঠনের সাধারণ সদস্যরা।


Tag
আরও খবর