নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়া হাসপাতালে এলার্জি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে: টিকেট কাউন্টারে নারী-পুরুষের দীর্ঘ লাইন

কক্সবাজারের উখিয়া স্বাস্হ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগীদের উপচে পড়া ভীড় দেখা দিয়েছে। বিশেষ করে চর্ম বা এলার্জি রোগীর সংখ্যা বাড়ছে দিন দিন। ভোর সকাল থেকে শত শত রোগীরা লাইনে দাঁড়িয়ে টিকেট নিচ্ছে। টিকেট কাউন্টারে নারী- পুরুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এনজিও সংস্হা কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবী কর্মীরা রোগীদের সু-শৃংখলভাবে লাইনে দাঁড় করিয়ে দিতে নিরলসভাবে কাজ করলে ও রোগীদের বিড়ম্বনা চোখে পড়ার মত। তারপরেও রোগীরা লাইনচ্যুত হয়ে যায়। এতে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।


আজ রোববার সকাল ১১টায় উখিয়া হাসপাতালে গেলে রোগীদের এমন দৃশ্যা দেখা যায়।


এ প্রতিবেদককে অসংখ্যা রোগীরা বলছেন, তাঁরা নিয়মিত হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডাক্তারের পরার্মশে চিকিৎসা পেয়ে বাড়ি ফিরছে।


রোগীরা আরো বলেন, কিছু কিছু ঔষুধ হাসপাতাল থেকে দিচ্ছে,কিছু ঔষুধ বাইর থেকে কিনতে হবে। দাতের চিকিৎসা নিতে আসা রোগী রাবেয়া বসরী,নুরী বেগম ও রাহেলা বেগম বলেন, দাঁতের ডাক্তারের কাছে এসেছি, ডাক্তার দেখাতে পেরেছি। এক প্রশ্নের জবাবে বলেন কোন সমস্যা নেই, ঔষুধ দিয়েছে। বাইরে থেকে একটি কিনতে লিখে দিয়েছে।


একাধিক রোগীর সাথে কথা বলে জানা যায়, চর্ম রোগ তথা এলার্জি রোগী শতকরা ৯০ ভাগ। তারা এলার্জি রোগের চিকিৎসার জন্য এসেছে।


এস টি দন্ত চিকিৎসক রাজীব নার্থ এই প্রতিবেদককে বলেন, প্রতিদিন ৪০-৫০ জন নারী – পুরুষ দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছি।


তবে হাসপাতালে এলার্জি রোগীর সংখ্যা ৮০ ভাগের বেশি। দাঁতের রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পেতে কোন সমস্যায় পড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার রাজীব বলেন চেয়ার নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষের নির্দেশে সার্ভে করে গেছে। চেয়ারের সমস্যা থাকবে না।

Tag
আরও খবর