নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় জবরদখলকৃত জায়গা উদ্ধার করল বনবিভাগ!

কক্সবাজারের উখিয়ার ইনানী রেঞ্জের আওতাধীন রাজাপালংয়ের হরিণ মারার এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে জবরদখলে থাকা ১.৫ একর জায়গা দখলমুক্ত করেছে বনবিভাগ।


আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিনের নির্দেশে, রাজাপালং বিট কর্মকর্তা মনিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 


বিট কর্মকর্তা মনিছুর রহমান বলেন, বন-ভূমির জায়গা অবৈধ দখলদারের হাত থেকে রক্ষা করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে ইনানী রেঞ্জ । তারই ধারাবাহিকতায় উখিয়া হরিণ মারা এলাকার সিরাজ মিয়ার দখলে থাকা ১.৫ একর জমি দখলমুক্ত করে প্রায় ১হাজার থেকে ১২শতাধিকের অধিক অর্জুন, আমলকী, বহেরা, আকাশমনি ইত্যাদি গাছের চারা রোপণ করা হয়েছ। 

এছাড়া অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান, বনভূমি সরকারি সম্পত্তি,বনবিভাগের প্রতিটি দায়িত্বশীল ব্যাক্তিদের দায়িত্ব বনভূমির জায়গা এবং পাহাড় কাটা, জবরদখল এসবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে রাষ্ট্রের সম্পদ রক্ষা করা। আমাদের দায়িত্বশীল স্থান থেকে বন-বিভাগের সম্পদ রক্ষা করতে প্রতিনিয়ত ডিপার্টমেন্টের লোক অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজাপালং বিটেও এরকম একটি সরকারি সম্পত্তি রক্ষা করতে আমরা সক্ষম হয়েছি। সেই জায়গাটিতে বিভিন্ন রকমের গাছের চারা রোপণ করে বাগান করা হয়েছে। এটি এখন থেকে বন-বিভাগের মাধ্যমে স্থানীয় লোক দিয়ে দেখাশোনা এবং পর্যবেক্ষন করবেন।


এসময় রাজাপালং বিটের স্টাফ এফজি ফরিদ আহম্মাদ, এফজি আলমগীর হোসেন, বিএম আব্দুস সালাম, উখিয়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিকসহ সিপিজির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর