নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়া ভূমি অফিসে কর্মচারী-দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ মানুষ।

উখিয়া ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে চলছে অনিয়ম, ঘুষ-দুর্নীতি। ভূমি অফিসের অবৈধ লেনদেনকে ঘিরে গড়ে উঠেছে কর্মচারী-দালাল সিন্ডিকেট। এতে কানুনগো, সার্ভেয়ার, তহসিলদার, অফিস সহকারী, জারিকারক, পিয়ন কমবেশি জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এইছাড়াও নিরক্ষর মানুষের অসচেতনতার সুযোগে প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রতিনিয়ত সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এসব চক্র বিভিন্ন পরিচয় দিয়ে অফিস ম্যানেজ করার নামে সহজ সরল ফরিয়াদীর নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটতেছে।


যদিও অফিসের দেয়ালে সাইনবোর্ড টাংগানো রয়েছে

“আমিও আমার অফিস দূর্নীতি মুক্ত” – উপজেলা ভূমি অফিস উখিয়া।


সরেজমিনে ভোক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, নাম প্রস্তাব, সার্ভে রিপোর্ট, দাখিলা প্রহণ, পর্চা, নামজারি, ডিসিআর সংগ্রহ, খাজনা দাখিল, খতিয়ান ইস্যু থেকে শুরু করে সবকিছুতেই অতিরিক্ত অর্থ দিতে হয়। আর এইভাবে অর্থ আদায় করে যাচ্ছেন কাননগো, ইউনিয়ন তহসিলদার, অফিস সহকারী, পিয়ন ও দালাল চক্র। অভিযোগ রয়েছে, টাকা দিলে এমনকি বদলে যায় মামলার তদন্ত রিপোর্টও।


খতিয়ান ইসু/নাম জারি করণে সরকারি ফি ১১৭০/- টাকা (অনলাইন ফি) সময় শিমা সর্বোচ্চ ১ মাস নির্ধারণ থাকলে ও দেখা যাচ্ছে ফি বাবদ ১৮-২০ হাজার টাকা আর সময় ক্ষেপন করছে ৮-১০ মাস কিংবা আরো অধিক, এই সমস্ত কার্যক্রম লিপ্ত হয়েছে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা।


অন্যদিকে সময় ক্ষেপনের কথা জানতে চাইলে ঐ কর্মকর্তারা বলেন আপনার ফাইল এসিলেন্ডের হাতে ওনি সহজেই আপনার ফাইল পাশ করতেছেনা। তাতেই ভুক্তভোগী নিজেই কর্মকর্তাকে আরো টাকার প্রলোবন দিয়ে নাম জারি সম্পূর্ণ করতে চেষ্টা করেন।


নাম প্রকাশে অনিশ্চুক একজন ভুক্তভোগি বলেছেন; দালাল/অসাধু কর্মকর্তার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠলে অস্বীকার করতে সুবিধা হয়। উখিয়া উপজেলা ভূমি অফিসের সচ্ছলতা নিয়ে প্রশ্ন রাখছেন ভুক্তভোগী উখিয়ার হাজারো মানুষ।

Tag
আরও খবর