নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়া ক্যাম্প ৪ এক্সটেনশনের গহীন পাহাড়ে মাটি চাপায় অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং কালমারছড়া গহীন পাহাড়ে মাটি চাপা অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজাপালং ৯ নম্বর ওয়ার্ডের ক্যাম্প-৪ এক্সটেনশনে কাটা তারের বাহিরে কালমারছড়া গহীন পাহাড় থেকে লাশ উদ্ধার করা হয়।


উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৪ এক্সটেনশনের বাহিরে কালমারছড়া গহীন পাহাড়ে এক অজ্ঞাত লাশ মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানায়, ছিদ্দিক নামক এক ব্যক্তি মাঠ থেকে গরু আনতে গিয়ে মাটি চাপা দেওয়া লাশের হাত দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানালে স্থানীয় লোকজন উখিয়া থানা পুলিশকে অবহিত করেন। পরে উখিয়া থানার এসআই আব্দুল ওয়াহেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে, লাশটি উদ্ধার করে পুলিশ।


ধারনা করা হচ্ছে আনুমানিক ৭/৮ দিন পূর্বে ভিকটিমকে মেরে লাশ মাটি চাপা দেওয়া হয়। অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করতে পিবিআই ও সিআইডির টিম কাজ করছে।


উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, কালমারছড়া গহীন পাহাড় এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো লাশটি পরিচয় পাওয়া যায়নি।

Tag
আরও খবর