নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় সাগর থেকে ভেসে এলো জেলের মরদেহ

কক্সবাজারের উখিয়া উপজেলার ছোঁয়ান খালী সমুদ্র এলাকায় এক জেলের মরদেহ বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে।


বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে ওই এলাকায় জেলেরা ঘোরাঘুরি করার সময় মরদেহটি দেখতে পান। এ সময় মরদেহের পরিচয় জানতে এলাকায় খবর দিলে তার স্বজনরা গিয়ে পরিচয় শনাক্ত করেন।


নিহত হেলাল উদ্দীন (২৫) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।


স্থানীয়রা জানান, বুধবার ভোরে হলবনিয়াঘাট থেকে নৌকাযোগে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গেলে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য জেলেরা সাঁতরিয়ে কুলে উঠতে পারলেও হেলাল স্রোতের টানে সাগরে ভেসে যান। পরে স্থানীয়রা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলে বৃহস্পতিবার সকালে তার মরদেহ পাওয়া যায়।


এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. জোবাইর সৈয়দ জানান, বৃহস্পতিবার সকালে খবরটি শুনেছি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর