নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইএসডিও‘কে পরিবেশ বিষয়ে সম্মাননা স্বারক প্রদান


পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রায় ২ (দুই) বছর আগে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) সাব- সেক্টর : পরিবেশবান্ধব নিমার্ণ সামগ্রী উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির উদ্যোগ শীর্ষক প্রকল্পটি শুরু করেন। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের মধ্যে শতভাগ হলো ব্লক ও সলিড ব্লক ব্যবহারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই পরিপেক্ষিতে জণগণকে হলো ব্লক ও সলিড ব্লক উৎপাদন ও ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে পরিবেশ দূষণ রোধে উল্লেখযোগ্য অবদান রাখায়। ইএসডিও‘র  প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। পরিবেশ বিষয়ে সম্মাননা স্মারক প্রদান করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ, ঠাকুরগাঁও এর নির্বাহী প্রকৌশলী জনাব জিয়াউর রহমান। এসময় ইএসডিও’র নির্বাহী পরিচালক মহোদয় গণপূর্ত অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মহোদয়কে ঠাকুরগাঁও এর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অপরাজেয়৭১ এর সম্মাননা স্মারক হাতে তুলে দেন। 

নির্বাহী প্রকৌশলী মহোদয় তার বক্তব্যে বলেন, ঠাকুরগাঁও জেলার অত্র অঞ্চলে ইএসডিও পরিবেশ এর ভারসাম্য রক্ষার্থে যে অবদান রাখছে তা প্রশংসনীয়। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে পরিবেশে দূষণকারী পোড়া ইটের ব্যবহার কমিয়ে আনতে ইতোমধ্যে ইএসডিও পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করছে। ফলে কৃষি জমি ও গাছপালা রক্ষা পাবে এবং বায়ুমন্ডলে কার্বণ নিঃস্বরণ হৃাস পাবে। এসময় নির্বাহী প্রকৌশলী মহোদয় ইএসডিও‘কে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

পরিবেশ বিষয়ে সম্মাননা স্মারক প্রদানের জন্য বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ, ঠাকুরগাঁও কে  ইএসডিও’র পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও খবর