নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে মেমোরিয়াল ডে পালিত


 ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, দোয়া-মোনাযাত, জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে আলোচনা সভা ও তাদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান করা হয়। ১ মার্চ  বুধবার পুলিশ লাইনে অবস্থিত নিহত পুলিশ সদস্যদের সম্মানে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যরা। পরে পুলিশ লাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) মো: নাসির উদ্দিন যুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইনশৃংখলা ও জনগনের জানমাল রক্ষার মতো ঝুকিপূর্ন দায়িত্বপালন করে থাকেন পুলিশ সদস্যরা। দেশের যে কোন প্রয়োজনে ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুন্ঠাবোধ করেন না তাঁরা।  কর্তব্য পালনকালে প্রতিবছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হন। তাদের আত্মত্যাগের মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের। বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের ১ মার্চ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন করে আসছে।

Tag
আরও খবর