নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বালিয়াডাঙ্গী উপজেলা শিল্পকলা একাডেমির শুভ উদ্বোধন


ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা শিল্পকলা একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন করা হয়।


উদ্বোধন শেষে উপজেলা শিল্পকলা একাডেমির প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়।পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিপুল কুমার এর সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

এসময় শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম,নির্বাহী সদস্য প্রফুল্ল কুমার, নির্বাহী সদস্য সাংবাদিক জানে আলম, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য যে, গত ১ তারিখে কার্যনির্বাহী কমিটির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।কমিটির সদস্যরা হলেন- সভাপতি পদে উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপুল কুমার, সহ- সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আকরাম আলী, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কোষাধক্ষ্য পদে উপজেলা ভূমি কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা, কার্যকরী সদস্য পদে বালিয়াডাঙ্গী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান,বালিয়াডাঙ্গী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রফুল্ল চন্দ্র সিংহ,সাংবাদিক জানে আলম,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ ও ইউপি সদস্য আব্দুল মতিন নির্বাহী সদস্য মনোনীত হন।

আরও খবর