নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে পুনাক এর আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ঠাকুরগাঁও এর আয়োজনে এবং জেলা পুলিশ, ঠাকুরগাঁও এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


গতকাল ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে পুলিশ লাইন্স, ঠাকুরগাঁওয়ে নাক চক্ষু হাসপাতাল, দিনাজপুর এর উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বেলাল হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ হোসনে আরা, সভানেত্রী, পুনাক, ঠাকুরগাঁও।


প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন বক্তব্যে বলেন, চোখ মানব জীবনের অমূল্য সম্পদ। সৃষ্টিকর্তা আমাদের অনেক অঙ্গ-প্রতঙ্গ দিয়েছেন, তার মধ্যে চোখ অন্যতম গুরুত্বপূর্ণ। কিন্তু সময়মতো চিকিৎসা না নেওয়ার কারণে আমরা অনেক সময় এই অমূল্য সম্পদ হারিয়ে ফেলি। তাই চোখের যত্ন ও চিকিৎসায় সবাইকে আরও সচেতন হতে হবে।


সভাপতি পুনাক সভানেত্রী মোছাঃ হোসনে আরা বক্তব্যে বলেন, পুনাক নিজস্ব কার্যক্রমের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের আরও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে।

ক্যাম্পেইনে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা থেকে আগত ৮৯০ জনেরও অধিক সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, প্রয়োজনীয় ঔষুধ, লেন্স এবং ছানি অপারেশন সংক্রান্ত সেবা প্রদান করা হয়।

Tag
আরও খবর