নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে শাকিল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন



ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের মৎস্যজীবী লীগ সভাপতি শাকিল আহম্মেদ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্যজীবীলীগ ও এলাকাবাসীরা। 


আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও শহর চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনিসুজ্জামান রুবেল,

নিহত শাকিলের স্ত্রী কাকলী আক্তার,শাকিলের বড় ভাই সাঈদ আলম, চাচা রমজান আলী,কুতব আলী, আমিনুল ইসলাম সহ অন্যান্যরা।


এ সময় বক্তারা বলেন, ভিডিওতে দেখা যায় কিভাবে সন্ত্রাসীরা শাকিলকে পিটিয়ে মেরেছে। অথচ আজ পর্যন্ত প্রশাসন এজাহার ভুক্ত আসামীদের ধরছেনা। 


নিহত মৎসজীবিলীগ নেতা শাকিলের বড় ভাই  ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদ আলম বলেন, এখন রাত হলেই আমাদের বাড়ির টিনের চালে ইট পড়ে।  গেটে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। মুঠোফোনে সন্ত্রাসীরা হুমকি দেয় যা প্রশাসনকে অবহিত করা হয়েছে। বক্তারা প্রধান আসামী চেয়ারম্যান রফিকুল সহ প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।


উল্লেখ্য ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বাজারে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয় মৎস্যজীবিলীগ নেতা শাকিল আহমদে গুরুতর আহত হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে  ভর্তি করা হয়। সেখানে ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন।


এ ঘটনায় ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


উক্ত মানববন্ধন কর্মসূচীতে ভানোর ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেয়।



Tag
আরও খবর