নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে লাইসেন্সবিহীন ক্লিনিক, মালিকের ৪ মাসের জেল ।


ঠাকুরগাঁও শহরের সরকার পাড়ায় নাম ও লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা করার অপরাধে ক্লিনিক মালিককে চার মাসের ঠাকুরগাঁও জেল ও ৫ হাজার টাকা অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঠাকুরগাঁও জেলা ও অর্থদণ্ড এবং একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, ঠাকুরগাঁও শহরের সরকার পাড়ায় একটি ছাত্র ম্যাস ছিল। সেই ম্যাস থাকা ছাত্রদের বের করে দিয়ে ম্যাস ভেঙে বাসার মালিক কোনো প্রকার খোঁজখবর না নিয়েই নামবিহীন ও লাইসেন্সবিহীন ক্লিনিক হিসেবে বাসা ভাড়া দেওয়ার অপরাধে বাসার মালিক কামরুজ্জামান (৫২)-কে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নাম ও লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা করায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ধারায় অপরাধ করায় ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন (৩২)-কে ১৩ ধারায় ৪(চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করে আসামিকে কারাগারে পাঠানোর হয়েছে বলেও জানান তিনি। বাসার মালিক কামরুজ্জামান শহরের সরকার পাড়ার জমির উদ্দীনের ছেলে ও ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া গ্রামের হাসিম উদ্দীনের ছেলে ।

Tag
আরও খবর