নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও ২ আসনে নৌকার প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ৭ নেতাকে বহিষ্কার

ঠাকুরগাঁও-২ আসনে নৌকার প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ৭ নেতাকে বহিষ্কার

মোঃ হানিফ বিন রফিক নিজস্ব প্রতিবেদক (ঠাকুরগাঁও)


ঠাকুরগাঁও-২ (বা‌লিয়াডাঙ্গী-হ‌রিপুর) আসনে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ জনকে বহিষ্কার করা হয়েছে। 


বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. দবিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৭ জনকে বহিষ্কারের তথ্য জানানো হয়।


বহিষ্কৃতরা হলেন- চা‌ড়োল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিএন‌পির সভাপ‌তি মো.আব্দুল জব্বার, একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, বড়বাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, ধনতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ম‌তিয়র রহমান, ভা‌নোর ইউনিয়ন বিএন‌পির সদস্য স‌ফির উদ্দীন, বা‌লিয়াডাঙ্গী মোটরশ্রমিক দল সভাপ‌তি দে‌লোয়ার হো‌সেন ও বড় পলাশবাড়ী ইউনিয়ন বিএন‌পির সদস্য ইয়া‌সিন আলী।


উপজেলার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. দবিরুল ইসলাম বলেন,দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী কাজে অংশগ্রহণ করায় তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের বিরু‌দ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কর‌তে জেলা সভাপ‌তি-সম্পাদকসহ দলীয় হাইকমান্ডের কাছে অনুলিপি দেওয়া হয়েছে।


জানা যায়, নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে বিএন‌পির এ সব নেতারা বি‌ভিন্ন প্রার্থীর হ‌য়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন। এ বিষয়টি জানাজানি হওয়ার পর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে তাদের প্রাথ‌মিক সদস্যপদ বা‌তিলসহ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag
আরও খবর