নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে তাল বীজ রোপন কর্মসূচী উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে তাল বীজ রোপন কর্মসূচী উদ্ব

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পেতে ঠাকুরগাঁও জেলায় তালবীজ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। ১১ অক্টোবর মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। ঠাকুরগাঁও

জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি প্রমুখ  । 

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২টি করে তাল গাছের চারা প্রদান করেন অতিথিরা। পরে বিদ্যালয়ের পেছনে ২টি চারা রোপন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তব্যে প্রধান অতিথি জানান, ঠাকুরগাঁও জেলায় পর্যায়ক্রমে ২ লক্ষাধিক তাল গাছের চারা রোপন করা হবে। পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে ও রোপনকৃত চারাগুলি বড় না হওয়া পর্যন্ত দেখাশুনা করার ব্যবস্থা গ্রহন করা, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশপাশি প্রত্যেকের বাড়িতে কমপক্ষে ২টি করে তালগাছের চারা রোপনের জন্য আহবান জানান তিনি।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের বিকল্প নেই। বনায়নের অভাবে তীব্র খরা ও বজ্রপাত বেড়ে গিয়েছে। এতে করে জনজীবন হুমকির মুখে পরে যায়। ক্রমবর্ধমান মানুষের জীবনযাত্রার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সরকারের সবুজ বনায়নের প্রকল্প বাস্তবায়নের লক্ষে জেলায় তাল বীজ রোপনের উদ্যোগ গ্রহণ করেছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার ধারে এ তাল বীজ রোপন করা হবে। সেই সাথে তাল বীজ রোপণের পরে এগুলো সংরক্ষণও করা হবে নিয়ম মেনে।

Tag
আরও খবর