মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হলে পাল্টে যাবে উত্তরবঙ্গের অর্থনৈতিক চিত্র

ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হলে পাল্টে যাবে উত্তরবঙ্গের অর্থনৈতিক চিত্র  ।


 মোহাম্মদ   : মিলন আকতার 


বাংলাদেশের উত্তরবঙ্গের অবহেলিত সীমান্তঘেঁষা জেলা গুলোর মধ্যে ঠাকুরগাঁও জেলা একটি  । দেশ স্বাধীনতার পর থেকে এ অঞ্চলে তেমন কোন বড় শিল্প কলকারখানা গড়ে উঠেনি । শিক্ষিত সমাজ যেমন জাতির মেরুদন্ড ঠিক তেমন যোগাযোগ ব্যবস্থা ও শিল্প কলকারখানা গড়ে ওঠার বড় নিয়ামক । ১৯৪৫ সালে ব্রিটিশ  শাসন আমলে প্রায় আড়াই' শ একর জমির উপর নির্মিত হয় ঠাকুরগাঁও বিমানবন্দর ।  এটি চালু হয় ১৯৬৬ সালে।  মহান মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে এ বিমানবন্দর কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও  ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ঢাকা থেকে সরাসরি ফ্লাইট   যাতায়াত করত । বিমানবন্দরের রানওয়ে এর দৈর্ঘ্য ৬ হাজার ফুট প্রস্থ ৬ শত ফুট । বিমানবন্দরটিতে একটি টার্মিনাল ভবন পরিত্যক্ত অবস্থায় রয়েছে । প্রায়

 আড়াই' শ একর জমির মধ্যে বর্তমানে ১৫০ একর জমিতে সরকারিভাবে অথবা লিজ দিয়ে চাষাবাদ হচ্ছে  । দীর্ঘদিন পড়ে থাকার পর বন্দরটি চালুর লক্ষ্যে হাজার ১৯৯৪  সালে সংস্কার করা হয়  । কিন্তু অজ্ঞাত কারণে চালু হয়নি।  সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৮০  ভাগ যাত্রী ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুরের  । ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে ১০ থেকে ১৫

 মিনিটে  ভারতের বাগডোগরা   বিমানবন্দরে অবতরণ করা সম্ভব। ট্রানজিট থাকলেও আশে পাশের কয়েকটি দেশে যাওয়া সম্ভব  । ২০১৬ সালে বিমানবন্দরটি চালু করার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।  বর্তমান সরকারের সে সময়ের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ঠাকুরগাঁওয়ের বিমানবন্দরের অবকাঠামোর পরিদর্শন করতে আসেন এবং বলেন চালু করার জন্য যা করা দরকার আমরা তা করবো । পরক্ষণে তার বাস্তবায়ন হয়নি।  সর্বশেষ ২০১৮  সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও আগমনে বিমানবন্দর চালুর স্বপ্ন দেখে  ঠাকুরগাঁও বাসি।   ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চালুর কারণে এলাকার মানুষের মাঝে উন্নয়নের সঞ্চার ঘটবে।  সম্ভাবনাময় ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর এ তিন  জেলায় ভারী শিল্প কলকারখানা গড়ে উঠবে। অভাব-অনটন ঘুচবে এ অঞ্চলের মানুষের, সরকার পাবে রাজস্ব, দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে এমনটাই মনে করেন বিশিষ্টজনরা।  তাই সরকারের  বারবার দৃষ্টি আকর্ষণ করছে এ তিন মানুষ জন । যুগোপযোগী বর্তমান সময়ে এ বিমানবন্দরটি চালু করা এখন সময়ের দাবি ।  অবশেষে বর্তমান সময়ের দাবিট পেক্ষাপটে  -ঠাকুরগাঁও বিমানবন্দর চার দশক পরে ফের চালু উদ্যোগ জেলা প্রশাসনের। সবকিছু ঠিকঠাক থাকলে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হলে  ভাগ্য পরিবর্তন হবে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরবাসীর ।

Tag
আরও খবর